চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননাকর বলে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধে নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ০৬, মে ২০২১
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A

আদালত অবমাননার কথা স্মরণ করিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধ করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ ৩ জনকে নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের চীফ ইঞ্জিনিয়ার মো: শামিম আখতার ও চীফ অর্কিটেক্ট অব বাংলাদেশ মীর মনজুর রহমানকে ইমেইলে নোটিশটি পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ করে রেষ্টুরেন্ট/দোকান স্থাপনের কার্যক্রম বাতিল না করলে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে।

আজকের এই নোটিশে হাইকোর্টের রায় উল্লেখ করে বলা হয়েছে যে, ‘সোহরাওয়ার্দী উদ্যান এলাকা নিছক একটি এলাকা নয়। এই এলাকাটি ঢাকা শহর পত্তনের সময় হতে একটি বিশেষ এলাকা হিসেবে পরিগণিত হয়েছে এবং এর একটি ঐতিহাসিক ও পরিবেশগত ঐহিত্য আছে। শুধু তাহাই নয়, আজ পর্যন্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র এই এলাকা। এই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ এলাকাটি একটি বিশেষ এলাকা হিসাবে সংরক্ষণের দাবী রাখে। এখানে এমন কোন স্থাপনা থাকা উচিত নয় যাহা এই এলাকার ইতিহাস-ঐতিহ্যকে বিন্দুমাত্র ম্লান করে। আর পরিবেশগত দিক থেকে রমনার উদ্যান বা রমনা রেসকোর্স ময়দান ঢাকা শহরের দেহে ফুসফুসের ন্যায় অবস্থান করছে। কোনভাবেই ইহাকে রোগাক্রান্ত করা যায় না। যেহেতু স্মরণকাল হইতেই এটি উদ্যান হিসাবে পরিচিত, সেহেতু আইন অনুসারে ‘সোহরাওয়ার্দী উদ্যান’ সংজ্ঞার আওতাধীন এই জায়গার শ্রেণী সাধারণভাবে অপরিবর্তনীয়। ইহাকে অনাবশ্যক স্থাপন দ্বারা ভারাক্রান্ত করা অবৈধ হইবে।’

এই নোটিশে আরো বলা হয়, ‘আদালতের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেষ্টুরেন্ট/দোকান প্রতিষ্টার জন্য পরিবেশ ধংস করে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। যা হাইকোর্টের রায়ের সম্পুর্ন পরিপন্থি।’

অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র’ গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘কিছু গাছ’ কাটা হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কিছু গাছ কাটা হলেও সেখানে আরও এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর গাছ কাটা নিয়ে ‘খণ্ডিত তথ্য’ প্রচারে জনমনে ‘বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে’ বলে মন্তব্য করা হয় ওই বিবৃতিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: গাছসোহরাওয়ার্দী উদ্যানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT