হাইকোর্টের একজন বিচারপতি ও সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বক্তব্যের বিষয়ে ব্যখ্যা দিতে ব্যারিস্টার আশরাফুল ইসলামকে ২৯ আগস্ট তলব করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
সেই সাথে ২৯ আগস্ট পর্যন্ত এই আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা এ সংক্রান্ত বক্তব্য মুছে ফেলতে বিটিআরসির প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
ব্যারিস্টার আশরাফুল ইসলামের বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনে কয়েকজন আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ রোববার এই আদেশ দেন।
আদালতে আদালত অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।







