চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ধর্ষণের শিকার হওয়ার পর দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার পথে নির্যাতনের শিকার ওই নারীর (২৩) গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই নারীর শরীরে আগুন দেয়ার ঘটনায় ওই দুই ধর্ষকও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই নারী গত মার্চ মাসে দুই জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার সময় তার গায়ে আগুন দেয় ওই দুর্বৃত্তরা।

ওই ঘটনায় এখন পর্যন্ত দুইজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ধর্ষণের শিকার ওই নারী ট্রেন স্টেশনে যাওয়ার পথে একদল মানুষ তাকে হয়রানি করে এবং টেনে পাশের মাঠে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এর আগে গত জুলাই মাসে ওই এলাকায় বিজেপির এক সাংসদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা করা হয়। সাংসদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা ওই নারীকে গাড়ি দিয়ে হত্যা চেষ্টা করা হয়।ওই হামলায় ওই নারীর দুই খালা নিহত হয় এবং তার আইনজীবী গুরুতর আহত হন।

Reneta

নতুন করে ঘটা এই ঘটনার পর এবার ভারতে সোচ্চার হয়েছে ধর্ষণ বিরোধী আন্দোলনকারীরা। এর আগে ২০১২ সালে দিল্লিতে বাসে গণধর্ষণের পর মেডিক্যাল ছাত্রীকে হত্যার পর ধর্ষণ বিরোধী আন্দোলন হয়। ওই ঘটনার পরও নারীর প্রতি সহিংসতা হ্রাসের কোনো চিহ্ন দেখা যায়নি।

ভারতের সরকারি হিসাবে ২০১৭ সালে ৩৩ হাজার ৬‘শ ৫৮টি ধর্ষণ মামলা নথিভুক্ত হয়। অর্থাৎ দেশটিতে গড়ে প্রতিদিনে প্রায় ৯২টি ধর্ষণের ঘটনা ঘটে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT