চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৫
রাজনীতি
A A

বাদির জবানবন্দির কপি না পাওয়ায় জেরা করা সম্ভব নয় জানিয়ে সময়ের আবেদন করেছেন খালেদার আইনজীবীরা। দুর্নীতির দুই মামলায় বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়ার উপিস্থিতিতে শুনানির সময় এর আবেদন করা হয়। এ আবেদনের আইনগত ভিত্তি না থাকায় আবেদন অগ্রাহ্য করতে আদালতকে পরামর্শ দিয়েছে রাষ্ট্রপক্ষ। আইনগত ভিত্তি নাই বলে খালেদা জিয়ার আবেদনের পক্ষের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। খালেদার আইনজীবীরা জানিয়েছেন, তারা এ আবেদন নিয়ে উচ্চ আদালতে যাবেন।

এর আগে বেগম জিয়ার আইনজীবীরা আরেকটি আবেদন করেন। সেখানে বলা হয়, বেগম জিয়ার অনুপস্থিতিতে আদালতে বাদির জবানবন্দি নেয়া আইনত বৈধ হয়নি। সে কারণে সেই জবানবন্দি বাতিলের আবেদন জানান তারা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে সকালে বকশিবাজারে কারা অধিদপ্তর প্যারেড মাঠের বিশেষ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

সকাল ১০টায় দিকে গুলশানে নিজ বাসভবন থেকে খালেদা জিয়া যাত্রা শুরু করেন বেগম জিয়া। বিশেষ আদালতে পৌঁছান ১০টা ৫০ মিনিটে।

খালেদার আদালতে আগমন উপলক্ষে সেখানে বিএনপির নেতাকর্মীরা বকশীবাজার এলাকায় জড়ো হয়েছেন। আদালত এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তাকে জামিন প্রদান করেন আদালত।

চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।

Reneta

মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফাইল ফটো

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT