চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা নয়, মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়ুন

আদিত্য শাহীন আদিত্য শাহীন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A
জনসমাগমের মধ্যে বইমেলা, চাহিদা বেশি, মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু মহসীন খান বেশ বৈষয়িক মানুষ। তার সামাজিক বোধও তীক্ষ্ম। নিজের সমস্যা সবাই গুছিয়ে বলতে পারেন না, কিন্তু তিনি পারেন। মানে পারতেন। যারা নিজের কথা বলে হাল্কা হতে পারেন, তাদের কোনো কষ্ট থাকে না। কথা শোনার মানুষ খুব জরুরি। ফেসবুক লাইভে তিনি সচেতনভাবে বুঝলেন, তার কথা বহু মানুষ শুনছেন। তারপরও তিনি হাল্কা হতে পারলেন না। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সত্যিকার অর্থে হাল্কা করতে পারে না। আবু মহসীন খান ফেসবুক লাইভে কথা বলতে বলতে আত্মহত্যা করলেন। এ নিয়ে নানা রকমের রিপোর্ট হলো। ফেসবুক নাকি কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্যে আত্মহত্যা প্রবণতা বুঝে ফেলতে পারে। পাঁচবছর আগেই ফেসবুকিএই কারিগরী উৎকর্ষ অর্জন করেছে। তারপর পৃথিবীতে বহু মানুষ সরাসরি সম্প্রচারে এসে আত্মহত্যা করেছে।

বিষয়গুলো নিয়ে অনকেই গভীরভাবে ভাবছে। কুল কিনারা করে ওঠা কঠিন হচ্ছে। মানুষের মনের মতো জটিল রসায়নের ক্রিয়া বিক্রিয়া কোন উপায়ে কি আকস্মিক পাল্টে দেয়া যায়?

বইমেলায় সানোয়ার হোসাইন নামের এক তরুণ সামনে বড় এক কাগজ ধরে দাঁড়িয়ে। স্বাধীনতা সরোবরের এক ধারে। পেছনে তার স্বাধীনতা স্তম্ভ। আর স্তম্ভের সুউচ্চতায় বসে বইমেলার সবকিছু দেখছে বারোটি ভূবন চিল।

Banglabid

সানোয়ার যে কাগজটি ধরে দাঁড়িয়ে, তাতে লেখা-

‘আড্ডার বিনিময়ে বই।
আপনি কি বিষন্নতায় ভুগছেন?
আপনার ভেতরের কষ্ট আমাকে বলুন
আর আমার কাছ থেকে একটি বই নিন, বিনামূল্যে।
মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়ুন।
আর আত্মহত্যা নয়’

এই কথাগুলো ইংরেজিতে লেখা।

Reneta

সানোয়ার একটি বেসরকারি মেডিকেলে ডাক্তারি পড়ছেন। এরই মধ্যে তিনি অনেককে বই দিয়েছেন। বই দেয়াটা বড় কথা নয়। অনেকের জীবনের গল্প শুনেছেন। মানুষের বিষন্নতা সম্পর্কে একটি ধারনা তার হিসেবের মধ্যে আসছে প্রতিদিন। কাজটি তিনি শিক্ষাগত উৎকর্ষের অংশ হিসেবে করছেন। এরই মধ্যে পেয়ে গেছেন অনেক কিছু। এই সময়ে কারা সবচেয়ে বেশি হতাশ বা বিষন্নতায় ভুগছে, এ হিসাব তার কাছে রয়েছে। বললেন, এই সময়ে বয়ষ্করা সবচেয়ে বেশি বিষন্ন হয়ে পড়ছে। কারণ, তাদের কথার বলার মতো মানুষ নেই। তাদের কথা কেউ শুনতে চাইছে না। এই সময়ে কথা বলা মানুষ বেড়ে যাচ্ছে, শোনার মানুষের চেয়ে। সবাই কথা বলার জন্য প্রস্তুত হতে চাইছে। শোনার জন্য নয়। এই হিসেবে খুব খারাপ সময় চলছে এখন।

সানোয়ার হোসাইন আর তার বন্ধু সোহেল রানা বইমেলার ভীড়ের মধ্যে মিশে থাকছেন। কিন্তু তারা ঠিকই প্রতিদিনি উদ্দিষ্ট মানুষের পাচ্ছেন। শুধু বই নেয়ার ছলেও কেউ কেউ আসছেন। তাদেরকেও হিসেবে রাখছেন তারা। বলছেন, কেউ যদি ভুল করেও বই পড়ে ফেলে, সে অবশ্যই জীবনের আনন্দটা পেয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ইতিহাসের জঘন্যতম দিনের ১৩ বছর

পরবর্তী

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ে চোখ টাইগারদের

পরবর্তী
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ে চোখ টাইগারদের

জনসমাগমে মানুষ masks পরিধান করে, করোনার প্রভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু ৯ হাজারের বেশি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT