চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা ঠেকাতে ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১০:৪১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছিল ফেসবুক। সফল হওয়ায় এবার অন্যান্য দেশেও ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যা প্রতিরোধে এ বছরের মার্চে ফিচারটি চালু করা হয়েছিল। মূলত একজন ব্যবহারকারী ফেসবুকে কী ধরনের পোস্ট দিচ্ছে, সেগুলো যাচাই করে দেখবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তাতে আত্মহত্যার কোনো সম্ভাবনা থাকলে ব্যবস্থা নেবে ফেসবুক।

কীভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফেসবুক। তবে ‘are you ok?’ বা ‘Can I Help?’ এ ধরনের কোনো প্রশ্ন পোস্টে বা কমেন্টে দেখলে ফেসবুকের সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরবর্তী সময় সরাসরি ওই ব্যবহারকারীকে কিংবা তার কোনো বন্ধু বা আত্মীয়কে বিষয়টি জানানো হবে। প্রয়োজনে এ বিষয়ে কাজ করে, এমন কোনো সংস্থার সাহায্যও নেওয়া হতে পারে।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন এ বিষয়ে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে সফল হওয়ায় ফিচারটি অন্যান্য দেশেও চালু করা হচ্ছে। তিনি আরও জানান, গত কয়েক মাসে ফেসবুকের সদস্যরা এমন শতাধিক ঘটনা পেয়েছে যেখানে পুরো বিষয়টিই শনাক্ত করেছিল আমদের এই স্বয়ংক্রিয় প্রোগ্রামটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্তিম বুদ্ধিমত্তাফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT