চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যার কথা ভেবেছিলাম: মনোজ বাজপেয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ০২, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্তের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম এখন আলোচনায়। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি জানিয়েছেন বলিউডে তার টিকে থাকার সংগ্রামের গল্প।

‘হিউম্যান অব বোম্বে’র সঙ্গে আলাপচারিতায় বাজপেয়ী বলেন, ‘আমি একজন কৃষকের ছেলে। বিহারের গ্রামে বড় হয়েছি পাঁচ ভাই-বোনের সঙ্গে। হাটের স্কুলে যেতাম। খুব সাধারণ জীবন ছিল। কিন্তু যখনই শহরে যেতাম, থিয়েটারে যেতাম। অমিতাভ বচ্চনের ভক্ত ছিলাম, তার মতো হতে চাইতাম। ৯ বছর বয়সে বুঝতে পারি, অভিনয়ই আমার ভবিষ্যৎ।

নানা সীমাবদ্ধতার কারণে অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও মনোজ বাজপেয়ীকে পড়াশোনা চালিয়ে যেতে হয়। উচ্চশিক্ষার জন্য দিল্লী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থিয়েটার করা শুরু করেন তিনি। তার এলাকার লোকজন বলতেন ‘তাকে দিয়ে কিছুই হবে না।’ কিন্তু তাদের ভুল প্রমাণ করে সফল হয়েছেন মনোজ।

ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হওয়ার চেষ্টা করে তিন বার প্রত্যাখ্যাত হয়েছেন মনোজ। তিনি বলেন, ‘আমি আত্মহত্যা করার কথা ভেবেছিলাম, তাই আমার বন্ধুরা আমাকে একা ছাড়তো না। আমার পাশেই ঘুমাতো। আমি ন্যাশনাল স্কুল অব ড্রামায় চান্স না পাওয়া পর্যন্ত তারা আমাকে সঙ্গ দিয়েছে। ব্যান্ডিট কুইন ছবিতে শেখর কাপুর আমাকে নিতে চাইছেন, এই কথা যখন জানতে পেরেছি তখন আমি এক চায়ের দোকানে বসা। বুঝতে পারি যে মুম্বাই যাওয়ার জন্য আমি প্রস্তুত।’

‘ব্যান্ডিট কুইন’-এ কাজ করতে মুম্বাই গেলেও প্রথম শটেই তাকে বাদ দেয়া হয়। এরপর মুম্বাইতে পাঁচ জনের সঙ্গে এক ছাদের নিচে একটি কক্ষে থাকা শুরু করেন মনোজ। কাজ খুঁজতেন, কিন্তু কোনো চরিত্র পেতেন না। প্রথমদিকের সেই সময়ের সংগ্রামের কথা মনে করে মনোজ বলেন, ‘একবার এক সহকারী পরিচালক আমার ছবি ছিঁড়ে ফেলেন এবং আমি একদিনে তিনটি কাজ হারাই। প্রথম শট এর পর আমাকে স্টুডিও থেকে বেরও করে দেয়া হয়। চেহারা ‘নায়ক’ এর মতো না, তাই তারা মনে করতেন আমি কখনই বড় পর্দায় সফলতা পাব না। ভাড়া জোগাড় করতে কষ্ট হতো। এমনকি বড় পাও অনেক দামি মনে হতো। কিন্তু পেটের খিদা আমার সফলতার খিদাকে দমিয়ে রাখতে পারেনি।’

চার বছর সংগ্রামের পর মহেশ ভাটের ‘স্বভিমান’-এ একটি চরিত্রে কাজের সুযোগ পান মনোজ। দূরদর্শনে প্রচার করা হতো সেটি। প্রতি পর্বে ১৫০০ রুপি করে পেতেন তিনি। তার কাজ সবার নজরে আসে এবং প্রথম বলিউড সিনেমার প্রস্তাব পান।

Reneta

মনোজ বলেন, প্রথম দিনগুলো কঠিন হলেও ৬৭টি সিনেমা করার পর বর্তমান অবস্থানে আছেন তিনি। স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয়, তখন ফেলে আসা কষ্টের দিনগুলোর কথা ভেবে খারাপ লাগে না। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যানেপোটিজমমনোজ বাজপেয়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

রোববার থেকে নতুন করে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু

এপ্রিল ১, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১ ০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

শুরুতে দুই গোলে এগিয়ে যেয়েও থাইল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

এপ্রিল ১, ২০২৬

ধানমন্ডি লেক বাণিজ্যিকীকরণ হবে না: ডিএসসিসি প্রশাসক

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT