চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যাও ঠেকাবে ফেসবুক

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১১:০৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আমরা অনেকেই ফেসবুকে এমন সব গোপন অনুভূতি আর আবেগ প্রকাশ করে ফেলি; যা সামনাসামনি হয়তো বলা সম্ভব হয় না। এই ধরণের পোস্ট দেখে আগে থেকে ব্যবস্থা নিয়ে আত্মহত্যার হাত থেকে পোস্টদাতাকে বাঁচানো সম্ভব বলে মনে করছে ফেসবুক।

তাই তারা এনেছে এমন কিছু টুল, যা ফেসবুক ব্যবহারকারীকে নিজের যেকোনো ক্ষতি, এমনকি আত্মহত্যা থেকেও রক্ষা করতে পারে।

মানুষ মূলত হতাশায় ডুবে থাকতে থাকতে একসময় আত্মহত্যার পথে এগিয়ে যায়। সেই আত্মহত্যা ঠেকাতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি বেশকিছু অনলাইন টুল ফেসবুকে যুক্ত করেছে যা হতাশাগ্রস্ত মানুষদের হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

নতুন টুলগুলো শুক্রবার যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় উদ্বোধন করা হয়। এ উদ্দেশ্যে ফেসবুক যুক্তরাষ্ট্রে ফোরফ্রন্ট, নাও ম্যাটারস নাও এবং ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইন-এর মতো স্থানীয় মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আর অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিয়ন্ডব্লু এবং হেডস্পেস-এর সঙ্গে কাজ করছে যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘ফেসবুকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনগণকে নিরাপদ রাখা।’

এই পদক্ষেপের মধ্য দিয়ে ফেসবুক আহ্বান জানিয়েছে, কারও ফেসবুক পোস্ট দেখে যদি মনে হয় সে আত্মহত্যার চিন্তা করছে, তবে সাথে সাথে সংশ্লিষ্ট জরুরি সহায়তা নাম্বারে কল করে সে ব্যাপারে জানাতে। তবে একই সঙ্গে ফেসবুকেও পোস্টটি রিপোর্ট করতে হবে।

Reneta

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, রিপোর্টগুলো ২৪ ঘণ্টা পর্যালোচনা করার জন্য এর অনেকগুলো আলাদা টিম রয়েছে। আত্মহত্যার ঝুঁকি কতটা গুরুতর তার ওপর ভিত্তি করে পোস্টকারীকে পপ-আপ ম্যাসেজের (আলাদা উইন্ডোতে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়া ম্যাসেজ) মাধ্যমে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। অথবা তার কাছের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হতে পারে।

আবার পোস্টদাতা কীভাবে তার ধ্বংসাত্মক অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে আনবেন সে ব্যাপারে সরাসরিও কথা বলা হতে পারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

‘যে ব্যক্তি পোস্টটি রিপোর্ট করবেন আমরা তাকেও বিভিন্ন ধরণের সহায়তা দেবো। যেনো তিনি অবসাদগ্রস্ত বন্ধুটিকে কল করে বা ম্যাসেজ পাঠিয়ে জানাতে পারেন তিনি বিপদে বন্ধুর পাশে আছেন। এছাড়াও তিনি যেনো প্রয়োজনে অন্য কোনো বন্ধু বা সুইসাইড হটলাইনে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সুবিধাও আমরা দিচ্ছি,’ জানান ওই ফেসবুক মুখপাত্র।

ফেসবুকের নতুন টুলগুলো সম্পর্কে হেডস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টান্টি বলেন, ‘বিশ্বব্যাপী লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী এ ধরণের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এই টুলগুলোর মাধ্যমে জনগণকে হতাশাজনিত সমস্যাগুলো সম্পর্কে জানানো যাবে এবং অস্ট্রেলিয়ার যেকোনো প্রান্তে সাহায্য পৌঁছানো সম্ভব হবে। এটা অসাধারণ একটা ব্যাপার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT