চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসের ফানুস উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বড় মঞ্চ, লক্ষ্যটাও বড়। সবশেষ তিন আসরের দুটিতে ফাইনাল খেলা বাংলাদেশ এবার স্বপ্ন দেখছে ট্রফি জয়ের। এশিয়া কাপ খেলতে রোববার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে টিম টাইগার্স। বিমানে চড়ার আগে ক্রিকেটারদের কণ্ঠে ছিল শিরোপা উঁচিয়ে ধরার আত্মবিশ্বাসের সুর।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলে শুক্রবার দেশে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ দলের সঙ্গেই রওনা হয়েছেন এশিয়া কাপ মিশনে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জেতায় দলের মাঝে যে বিশ্বাস ছড়িয়েছে, দলের মিডলঅর্ডারের এ ব্যাটিংস্তম্ভ সেটিই ধরে রাখতে চান এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

‘যদি আত্মবিশ্বাসের কথা বলি, আমরা দল হিসেবে খুব ভালোভাবে যাচ্ছি বলে আমার মনে হয়। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে খুব ভালো ক্রিকেট খেলে আমরা সিরিজ জিতেছি। আর এশিয়া কাপের কথা যদি বলি, গত এশিয়া কাপটা আমাদের ভালো গেছে। আমরা দুইটা এশিয়া কাপের ফাইনাল খেলেছি।’

Banglabid

‘সঙ্গে এটাও বলবো যে, প্রতিটি দলই ভালো এবং সবাই ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি ম্যাচই তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যাচেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এভাবে চিন্তা করেই আমরা মাঠে নামব।’ -যোগ করেন মাহমুদউল্লাহ।

জাতীয় দলের অপরিহার্য আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও মনে করিয়ে দিলেন শিরোপার জন্যই খেলতে যাচ্ছে টিম টাইগার্স, ‘এশিয়া কাপের গ্রুপপর্বে ভালো খেলায় তো অবশ্যই লক্ষ্য থাকবে। এরপর চেষ্টা থাকবে যেন আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। এর জন্য আমরা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।’

Reneta

প্রথমবার এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতেও অবদান রাখতে চান। বয়সভিত্তিক দলে অলরাউন্ডার হলেও জাতীয় দলে এসে এখনপর্যন্ত শুধুই বোলার! তবে এবার পরিস্থিতির আবদার মেটাতে চান ব্যাটেও।

‘এটা আমার প্রথম এশিয়া কাপ। কখনো এশিয়া কাপ খেলিনি। লক্ষ্য থাকবে দলের জন্য যা দরকার ততটুকু দেয়ার। আসলে আমি যেখানে ব্যাট করি সেখানে ২০-২৫ রানও অনেক ভাইটাল। চেষ্টা করব দল আমার কাছে যেটা আশা করে সেটাই দেয়ার।’

টি-টুয়েন্টিতে নিয়মিত হয়ে উঠলেও ওয়ানডে ফরম্যাটে এখনও অভিষিক্ত হতে পারেননি আবু হায়দার রনি। এ বাঁহাতি পেসারের খেলার স্বপ্ন পূরণ হলে রাখতে চান অবদান, ‘ব্যক্তিগত লক্ষ্য যদি বলি, সেখানে(এশিয়া কাপ) যদি সুযোগ পাই তাহলে আমার ওয়ানডেতে অভিষেক হবে। গত কয়েক ম্যাচে আমার বেশ ভালো বোলিং হয়েছে। এটাই সেখানে ধরে রাখার চেষ্টা করব। যদি ম্যাচ খেলি, তাহলে যেগুলো ভালো পারি সেগুলো করার চেষ্টা করব এবং দলকে কিছু দেয়ার চেষ্টা করব।’

জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা মোহাম্মদ মিঠুন দৃঢ় কণ্ঠেই জানালেন নিজের ব্যাট থেকে সেরা পারফরম্যান্স বের করে আনার, ‘টার্গেট যদি নিজের কথা বলেন, তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা থাকবে। নিজের দিক থেকে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চাইব।’

১৫ সেপ্টেম্বর আসরের প্রথম ম্যাচেই বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার দল খেলবে আফগানিস্তানের বিপক্ষে। তিন দল থেকে দুটি দল যাবে নকআউট পর্বে। অন্য গ্রুপের তিন দল ভারত, পাকিস্তান ও হংকং।

এশিয়া কাপ মিশনে পুরো দল হয়ে একসঙ্গে যেতে পারেনি বাংলাদেশ। ভিসা জটিলতায় রোববার যেতে পারেননি তামিম ইকবাল ও রুবেল হোসেন। দুই ক্রিকেটার ছাড়াও ভিসা পাননি এশিয়া কাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিসিবি বলছে, যেদিন ভিসা পাবেন সেদিনই তারা রওনা হবেন দুবাইয়ের পথে। খালেদ মাহমুদ দুবাই পৌঁছানোর আগ পর্যন্ত ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান দুই-একদিনের মধ্যেই দুবাইয়ে দলের সঙ্গে দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT