চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৪৯ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ও পরবর্তী বিভিন্ন ঘটনায় কিছু শিক্ষার্থী আটক হয়েছে। আটকের পরে তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হলে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক এই আন্দোলন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নাগরিক দাবির প্রেক্ষিতে হলেও কিছু কিছু ঘটনায় সরকার এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন এবং তা নিয়ে তদন্ত চলছে। বিগত কয়েকবছর ধরেই এ ধরণের বিভিন্ন আন্দোলন ও ভিন্ন ইস্যু ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনের দিকে পরিবর্তিত হবার শঙ্কা হিসেবে দেখছে সরকার। কঠোর ও পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে তা সামালও দিয়ে আসছে সফলতার সঙ্গে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন পরবর্তী বিভিন্ন ঘটনায় আটককৃতরা বেশির ভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে দলীয় ও বহিরাগত অনেককে হামলা করতে দেখা গেলেও তাদের কেউ আটক হয় নাই। বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ও অনেক বিশিষ্ট নাগরিককে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি-বক্তব্য দিতে দেখা গেছে। আমরাও বিষয়গুলো নিয়ে চিন্তিত।

আটককৃত শিক্ষার্থীদের অনেকেই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, এমনকি পেশাদার অপরাধীও না। এরপরও যদি কেউ কোনো তৃতীয় পক্ষের ইন্ধনে কোনো ঘটনায় জড়িয়ে থাকে, তাহলেও শিক্ষার্থীদের বয়স ও অবস্থান বিবেচনায় নিয়মতান্ত্রিক ও ধৈর্য্যের পরিচয় দিয়ে তদন্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে। এক্ষেত্রে ইন্ধনদাতাদের চিহ্নিত করে তারা অপরাধী হলে, তাদের বিচারের আওতায় আনতে পদক্ষেপ নিতে পারেন সংশ্লিষ্টরা। এছাড়া শুধুমাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, দলীয় বা অন্যান্যদের আটক করা হচ্ছে না, এমন বার্তা ছড়িয়ে পড়লে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবের কারণ হতে পারে।

দেশের মধ্যে বিভিন্ন সময় ঘটে যাওয়া আন্দোলন সংগ্রাম আর শিশু-কিশোর-তরুণদের আন্দোলন ভিন্ন এবং তা ভিন্ন মেজাজে মোকাবিলা করার মতো জ্ঞান ও অভিজ্ঞতা রাষ্ট্রের-সরকারের আছে বলে আমাদের ধারণা। এ বিষয়ে আরো যত্নবান হয়ে প্রজন্মের সামনে ইতিবাচক দৃষ্টান্ত-করণীয় স্থাপিত হোক, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবালে নূরনিরাপদ সড়ক আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT