আদালত

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাবালে নূর

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৯ জুলাই জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে দিয়া খানম মীম ও আবদুল করিম রাজিক নামে রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।

এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ ‍শুরু করে। পরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। এক পর্যায়ে তা দেশের বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়তে শুরু করে।

রাজধানীসহ সারাদেশে নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে উঠে। পরে সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

নিরাপদ সড়কের দাবিতে টানা বিক্ষোভ, প্রতিবাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ চালকদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিকে নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

এছাড়াও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সড়ক পরিবহন আইন-২০১৮’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী মীমের বাবা মো: জাহাঙ্গীর বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।  গুরুত্ব বিবেচনায় পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা উত্তর বিভাগকে দেওয়া হয়।

বিষয়:জাবালে নূরজাবালে নূর পরিবহনের বাসদিয়া খানম মিমনিহতবাসচাপাসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…