চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে পড়া শ্রমিকদের ট্রেন ভাড়া বহন করবে কংগ্রেস: সোনিয়া গান্ধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৪, মে ২০২০
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

লকডাউনের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফিরতে ট্রেন ভাড়ার খরচ বহন করার ঘোষণা দিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।  

সোমবার কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পড়ুয়া, পর্যটকদের জন্য ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালু করে ভারতীয় সরকার।

কিন্তু দেশটির রেল মন্ত্রণালয় জানায়, ভাড়ার ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হবে না। যাত্রীদের বাড়তি ৫০ টাকা দিতে হচ্ছে। তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

এ বিষয়ে বিজেপি সরকারের সমালোচনা করে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, সংকটের মুহূর্তের আটকে পড়া শ্রমিকদের থেকে কেন্দ্র ও রেলমন্ত্রণালয় যেভাবে ভাড়া নিচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক। ‘আমাদের সরকারের দায়িত্ব কী তাহলে? লাখ লাখ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা বাড়িতে ফিরতে চাইছেন। কিন্তু তাদের কাছে না পর্যাপ্ত টাকা আছে, না বিনামূল্যে পরিবহনের সুযোগ আছে। শ্রমিকরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ দেশের ভিত্তি।’

সোনিয়ার দাবি, লকডাউন-পর্বে বিষয়টি নিয়ে বারবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে কংগ্রেস। পরিযায়ী শ্রমিকরা যাতে সুরক্ষিত ও বিনামূল্যে রেলযাত্রা করে ভিটেয় ফিরতে পারেন, তা নিয়ে কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে। ‘বারবার বলা সত্ত্বেও আমাদের দাবি পুরোপুরি উপেক্ষা করেছে কেন্দ্র ও রেল মন্ত্রণালয়।’

Reneta

সেজন্য প্রদেশ কংগ্রেসের তরফে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ট্রেন ভাড়ার টাকা বহন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান সোনিয়া। তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি এটা কংগ্রেসের মানবিক সহায়তা এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়।’

এ দিকে মায়ের সুরে সোমবার কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সামিল হয়েছেন রাহুল গান্ধীও।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘একদিকে ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়া নিচ্ছে রেল মন্ত্রণালয়। অন্যদিকে, পিএম-কেয়ার্স তহবিলে তারা ১৫১ কোটি টাকা দান করছে। দয়া করে এই হেঁয়ালির সমাধান করুন।’ টুইটের সঙ্গে রেলের অনুদান দেওয়া সংক্রান্ত একটি প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্ট করেছেন রাহুল।

এদিকে, সোনিয়ার বিবৃতির পর সব রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে স্থানীয়ভাবে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসপরিযায়ী শ্রমিকসোনিয়া গান্ধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৯তম স্প্যানে পদ্মা সেতুর ৪ কিলো মিটারের বেশি দৃশ্যমান

পরবর্তী

সৌম্য-তাসকিনের ব্যাট-বল কিনেছে একটি ব্যাংক

পরবর্তী

সৌম্য-তাসকিনের ব্যাট-বল কিনেছে একটি ব্যাংক

খাদ্যদ্রব্যের পাশাপাশি দুঃস্থদের নগদ অর্থও প্রয়োজন

সর্বশেষ

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT