চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে পড়া থাই শিশুদের বিশ্বকাপ ফাইনালে থাকা হচ্ছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-থাইল্যান্ডের গুহা-চিঠি

থাম লুয়াং নাং নন গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের সময়মতো উদ্ধার করা সম্ভব হলেও বিশ্বকাপ ফাইনাল দেখতে তাদের রাশিয়ায় যাওয়া হচ্ছে না। শিরোপার ম্যাচের আগে ক্ষুদে ফুটবলারদের উদ্ধার করা গেলে ১৫ জুলাইয়ের ফাইনাল দেখতে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গত ২৩ জুন থেকে থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়েছিলেন ১২ কিশোর ফুটবলার। সঙ্গে আটকা পড়েন তাদের ২৫ বছর বয়সী কোচ। মঙ্গলবার দুপুরপর্যন্ত ৯ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে ক্ষুদে ফুটবলার ও তাদের পরিবারকে সাহস যোগাতে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন ফিফা সভাপতি। তাতে লেখেন, ফাইনালের আগেই যদি উদ্ধার করা সম্ভব হয় ও ফুটবলারদের স্বাস্থ্য ভ্রমণের উপযোগী থাকে, তাহলে যেন বিশ্বকাপের ফাইনাল দেখতে মস্কোতে পাঠিয়ে দেয়া হয় তাদের। যেখানে বিশেষ অতিথি হয়েই বিশ্বযজ্ঞের ফাইনাল উপভোগ করবে তারা।

কিন্তু এই ভ্রমণ উপযোগী স্বাস্থ্যই বাধা হয়ে দাঁড়াচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, উদ্ধারের পর ঝুঁকি এড়াতে ওই কিশোরদের এক সপ্তাহ হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে চান তারা। কারণ শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে তাদের কিছুটা সময় দরকার। এতে রাশিয়ায় যেয়ে তাদের ফাইনাল দেখা সম্ভব হচ্ছে না।

যাদের উদ্ধার করা হচ্ছে, তাদের সরাসরি হাসপাতালে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে দেয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকে পড়া থাই শিশুবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT