চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে পড়াদের হজে যাওয়ার প্রক্রিয়া শুরু

রাজীব দাস রাজীব দাস
৯:০৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

হজ ক্যাম্পে আটকে পড়া সাড়ে ৪ হাজার হজ ইচ্ছুকের সৌদি আরব যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাত ১২টায় ৪শ’ ২০ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্লাইট সমন্বয়ের মাধ্যমে দু’একদিনের মধ্যে অন্য সকলকে সৌদি আরব পৌঁছানোর আশা করছে সরকার।

ভিসা পেলেও ফ্লাইট না থাকায় অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিলো অতিরিক্ত কোটার সাড়ে ৪ হাজার বাংলাদেশীর হজে যাওয়া। অতিরিক্ত কোটার জন্য গঠিত কমিটি এজেন্সিগুলোকে ভিসাসহ পাসপোর্ট দিতে পারলেও টিকিট দিতে পারেনি। এ নিয়ে ক্ষুব্ধ হাজিরা বিক্ষোভও করে সারাদিন। অবশেষে রাতে হঠাৎই ফ্লাইট জটিলতার জট খুলতে শুরু করে।

হজ ক্যাম্পের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ ও সৌদি কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার পর জটটি খুলে যায়। রাতে আমাদের একটি ফ্লাইট ছেড়ে গেছে। আরো একটি ফ্লাইট প্রস্তুত রয়েছে।

অনিশ্চয়তা কাটিয়ে শেষ মুহূর্তে হজে যাওয়া নিশ্চিত হওয়ায় খুশি হজ ইচ্ছুকরা।

রোববার মধ্যরাত পর্যন্ত সৌদি আরবে ৭টি শিডিউল ফ্লাইটে ২৬শ’ ৯৫ জন হজ যাত্রী পাঠানোর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্ত হয়েছে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

আবুল কালাম আজাদ বলেন, প্রতি দুই ঘন্টা পরপর যদি একটি ফ্লাইট পরিচালনা করতে পারি তাহলে ১০টি ফ্লাইটেই আমাদের চার হাজার বা তার কিছু বেশি হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছাতে সক্ষম হবো।

Reneta

মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটের ফ্লাইট সমন্বয়ের মাধ্যমে সব যাত্রীকে নির্দিষ্ট সময়ের ভেতরে সৌদি আরবে পাঠানো সম্ভব হবে বলে জানান হজ ক্যাম্পের এ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT