চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আঞ্চলিক নেতা’র মাধ্যমে বাংলাদেশে আইএস’র হামলার ইঙ্গিত

নাসিমুল শুভ নাসিমুল শুভ
২:৪০ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে ইসলামিক স্টেট বা আইএস’র আঞ্চলিক নেতা আছেন বলে দাবি করেছে আইএস। ওই নেতার অধীনে এ অঞ্চলের সব জঙ্গি সংগঠনগুলোকে বিভক্তি ভুলে এক হওয়ার আহ্বানও জানিয়েছে ইসলামিক স্টেট।

আইএস’র তথাকথিত খলিফা আবু বকর আল বাগদাদীর অনুগত হয়ে আঞ্চলিক নেতার মাধ্যমে এ অঞ্চলের সরকার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে শিগগিরই হামলা পরিচালনার আভাসও দিয়েছে আইএস’র প্রকাশনা ‘দাবিক’।

প্রকাশনাটিতে এ অঞ্চলের সরকারগুলোকে ‘মুরতাদ’ হিসেবে উল্লেখ করা হয়। তবে কে আঞ্চলিক ‘নেতা’, কী তার পরিচয় সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইএস।

‘দাবিক’ নামে প্রচারণা ম্যাগাজিনটিতে প্রকাশিত ‘দ্য রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল…’ শিরোনামে এক নিবন্ধে এ অঞ্চলে তাদের কার্যক্রমের কথা তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে ‘বেঙ্গল’ হিসেবে।

তথাকথিত ‘আবু আব্দুর রহমান আল বাঙ্গালি’ নামে একজনের নামে রচিত ওই নিবন্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি’র প্রশংসা করা হয়। নিবন্ধটিতে বাংলাদেশ বোঝাতে গিয়ে বেঙ্গল শব্দটি ব্যবহার করা হলেও ভারতের পশ্চিমবঙ্গেও যে জেএমবি তৎপর অাছে সে কথাও উল্লেখ করা হয়েছে।

ফাঁসিতে ঝোলা জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানকে ‘ইসলামি চিন্তাবিদ’ আখ্যা দিয়ে তাকে এ অঞ্চলে তথাকথিত জিহাদের নায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে ওই নিবন্ধে। তবে জামায়াতে ইসলামীর কারাবন্দী আমীর মতিউর রহমান নিজামীকে শত্রু হিসেবে উল্লেখ করে তার ছবি ছাপা হয়েছে।

Reneta

‘জিহাদের পুনর্জাগরণ’ শীর্ষক ৫ পৃষ্ঠার নিবন্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধের অংশ হিসেবেই বিদেশি নাগরিকদের হত্যার কথা উল্লেখ করা হয়। আইএস’র দাবি, জাপান সরকার ‘ধর্মযুদ্ধে’ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই বিশ্বের যেকোনো প্রান্তে তাদের ওপর হামলার অংশ হিসেবেই বাংলাদেশে জাপানি নাগরিক হোশি কোনিওকে হত্যা করা হয়েছে।

এছাড়াও ‘শিরক’ করার শাস্তি হিসেবে মুহররমের তাজিয়া মিছিলের আগের রাতে হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলা চালানোর কথা উল্লেখ করেছে আইএস।

এসব ঘটনার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‘দেশে আইএস নেই’ বলে যে দাবি করেছে তা প্রত্যাখান করা হয় নিবন্ধে। পাশাপাশি ‘মুরতাদ’ সরকারের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে বিপুল সংখ্যক ‘খিলাফতের সৈনিক’ হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও ওই নিবন্ধে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা নিবন্ধটির বক্তব্যসহ সবকিছু পর্যালোচনা করছে। তবে বিস্তারিত কিছু বলতে পুলিশ কর্মকর্তারা অস্বীকৃতি জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসলামিক স্টেটবাংলাদেশ-আইএসবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT