ধর্ম ও জীবন

আজ যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস

ইস্টার সানডে

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস।

খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসীদের মতে, এই দিনে যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে পৃথিবীকে পাপ থেকে মুক্ত করেছিলেন।

গুড ফ্রাইডে বা পূণ্য শুক্রবারে বিপথগামী রোমান শাসকগোষ্ঠী অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে যিশুখ্রিস্টকে হত্যা করেছিল। ঈশ্বরের কৃপায় মৃত্যুর তৃতীয় দিন রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন।

খ্রিস্টধর্ম মতে, দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে ভোর থেকেই সব চার্চ এবং বিভিন্নস্থানে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সভার। এদিন প্রার্থনা করা হয় বিশ্বশান্তি আর মঙ্গলের বার্তার। পৃথিবীর সব মানুষ যেন সুখে থাকে সেই কামনা করা হয়।

বিষয়:ইস্টার সানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…