চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ মিনার মাহমুদের জন্মদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকায় রিপোর্টিং ভিত্তিক বিদ্রোহীধারায় আধুনিকতার প্রবর্তক ছিলেন মিনার মাহমুদ। আজ সাংবাদিক মিনার মাহমুদের ৫৮তম জন্মদিন। ১৯৫৯ সালের এই দিনে তিনি ফরিদপুরে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়েছেন। ছাত্র জীবনে তিনি লেখালিখি শুরু করেন।

ফরিদপুর থাকার সময় এক সময়ের আলোড়ন তোলা সংগঠন ‘লেখক শিবির’ করতেন মিনার। সাপ্তাহিক বিচিত্রা’য় ঝড়তোলা সব প্রতিবেদন করে রিপোর্টিংয়ের সনাতনী প্রথাটাই ভেঙে দেন তিনি।

১৯৮৭ সালে  মাত্র ২৯ বছর বয়সেই সম্পাদক হিসেবে  মিনার মাহমুদের আবির্ভাব। ৩২ পৃষ্ঠার নিউজপ্রিন্টের ‘বিচিন্তা’ তাকে কিংবদন্তীতুল্য সাফল্য এনে দেয়।

Banglabid

‘বিচিন্তা’ ছিল তারুণ্যের সম্মিলন। পত্রিকাটিতে যারা কাজ করতেন তাদের গড় বয়স ছিল ২৪। সোজা কথাটা সাদাভাবে বলতে গিয়ে সামরিক  স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের রোষানলে পড়েন  মিনার মাহমুদ। যেতে হয় জেলখানায়। বন্ধ করে দেয়া হয় পত্রিকাটির প্রকাশনা।

১৯৯০ সালে সামরিক শাসন হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হয় দেশে। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত   ক্ষমতায় এলে  মিনার মাহমুদ দ্বিতীয় দফায়  বিচিন্তা প্রকাশ করেন। এবারের যাত্রাও মসৃণ হয়নি তার জন্য।

নানা মহলের মামলা, হয়রানির কারণে কিছু দিন পর পত্রিকাটি বন্ধ করে দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হন।

Reneta

দীর্ঘ নির্বাসন শেষ করে ২০০৯ সালে দেশে প্রত্যাবর্তনের পর তিনি  শুরু করতে চান সাংবাদিকতাই। আবারও বিচিন্তা প্রকাশ করতে শুরু করেন তিনি। ‘করপোরেট সংস্কৃতি’র দাপট সামাল দিতে না পেরে এদফায় হাল ছাড়লেন মিনার মাহমুদ।

তারপর ২০১২ সালের জন্ম মাসেই আত্মহননের পথ বেছে নিলেন তারুণ্যে টগবগ করা মিনার। তারিখটা ছিল ২৯ মার্চ।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শুয়ে আছেন মিনার মাহমুদ। তার ‘বিচিন্তা’, গল্পের বই ‘মনে পড়ে রুবী রায়’ উপন্যাস ‘আমার দেবী ফুলন’ জার্নাল- ‘পিছনে ফেলে আসি’, ‘নির্ঘুম স্বপ্নের দেশে’ এখনো ঘুরছে পাঠকের হাতে হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিনার মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডিআরএস’ নিয়ে আইসিসির কাছে ভারতের নালিশ

পরবর্তী

ইতালিতে নির্মাণাধীন ব্রিজ ভেঙ্গে দম্পতির প্রাণহানি

পরবর্তী

ইতালিতে নির্মাণাধীন ব্রিজ ভেঙ্গে দম্পতির প্রাণহানি

www.hdnicewallpapers.com

প্রিন্সেসের নতুন সংসারে ছানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT