স্পোর্টস

আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে ২টি ম্যাচ।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্স। খেলা শুরু হবে দুপুর ২টায়।

তামিম ইকবালের নেতৃত্বে চট্টগ্রাম দলে আছেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, উমর আকমল, এল্টন চিগুমবুরার মতো ক্রিকেটাররা।

সাকিব আল হাসানের রংপুর দলে খেলবেন সৌম্য সরকার, আরাফাত সানি, ড্যারেন সামি, ওয়াহাব রিয়াজরা।

দিনের অপর ম্যাচে খেলবে ঢাকা ডিনামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ খেলা মাঠে গড়াবে সন্ধ্যা পৌনে ৭টায়।

কুমার সাঙ্গাকারার নেতৃত্বে ঢাকা দলে আছেন নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফানের মতো ক্রিকেটাররা।

আর মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লায় খেলবেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শোয়েব মালিক, সুনীল নারাইনরা।

বিষয়:বিপিএল বিপিএল ৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…