চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ মঞ্চে কোর্ট মার্শাল ও মহাজনের নাও

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১:২৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A
কোর্ট মার্শাল নাটকের দৃশ্য।

কোর্ট মার্শাল নাটকের দৃশ্য।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে নাট্যোৎসব। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন। পাঁচ দিনব্যাপী উৎসবের আজ (বুধবার, ২৬ এপ্রিল) তৃতীয় দিন। সংগঠনটির ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবের তৃতীয় দিনে মঞ্চস্থ হবে দুটি নাটক।

জাতীয় নাট্যশালায় মূল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘কোর্ট মার্শাল’। স্বদেশ দীপকের লেখা নাটকটি অনুবাদ করেছেন সলিল সরকার। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলাইমান। থিয়েটার আর্ট ইউনিটের প্রথম নাট্যপ্রযোজনা ‘কোর্ট মার্শাল’। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। ২০০১ সালে এস এম সোলায়মানের মৃত্যুর পর নাটকটির মঞ্চায়ন সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ বারী। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে।

বাউল শাহ আব্দুল করিমের জীবন, সংগীত ও দর্শন নিয়ে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। নাটকটি লিখেছেন শাকুর মজিদ, আর নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। গান আর কথামালার সমাহারে আলোচিত নাটকটি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্ট থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে।

মহাজনের নাও নাটকের দৃশ্য।

সংগঠনটির সভাপতি সালাউদ্দিন আহমেদ জানান, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন সমিতির ৩৭ বছর পূর্তি উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য দুস্থ কর্মচারীদের সহায়তায় ফান্ড গঠন করা। ঝড় বৃষ্টির কারণে এ কয়দিন দর্শক একটু কম পেয়েছি। আশা করি আজ থেকে দর্শক আসতে শুরু করবে।

বৃহস্পতিবার প্রাঙ্গণেমোরের নাটক ‘আওরঙ্গজেব’, শুক্রবার লোক নাট্যদলের ‘কঞ্জুস’ মঞ্চস্থ হবে। ‘রাঢ়াঙ’ ও ‘সার্কাস সার্কাস’ও মঞ্চস্থ হবে এই দুইদিনে, এক্সপেরিমেন্টাল হলে।

সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মুল হলে পাঁচদিনের নাট্যোৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্ট মার্শাল
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT