চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
শিক্ষা
A A
উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়ার প্রেক্ষীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আশরাফকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষকরা।  ৫০ থেকে ৬০ জন শিক্ষক উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।

জাতীয় শোক দিবসে ‘ক্লাস নেওয়ার অপরাধে’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া তারেককে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান চ্যানেল আই অনলাইনকে জানান, বঙ্গবন্ধু পরিষদের ৫০-৬০ জন শিক্ষক উপচার্যকে অবরুদ্ধ করেছে। শিক্ষকদের দাবি তাৎক্ষণিকভাবে এই ছুটির আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাদেরও বাধ্যতামূলক ছুটির দিতে হবে। তিনি জানান, উপাচার্যের এককভাবে নেয়া সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রাম চলবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান আরও বলেন, প্রভাষক মাহবুবুল হককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর শিক্ষক সমিতি উপাচার্যের সাথে কথা বলতে যায়। কিন্তু তিনি শিক্ষক সমিতিকে সময় দেননি।

“১৫ই আগস্ট যাদের ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে সেই ব্যাচের শিক্ষার্থীরা এবং সেদিন উপস্থিত শিক্ষার্থীরা উপাচার্যকে লিখিত দিয়েছেন, যে তাদের পরীক্ষা চলছে। তাই ক্লাস নেওয়ার সুযোগ নেই। কিন্তু তারপরও উপাচার্য এককভাবে প্রভাষক মাহবুবুল হকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছেন।” বলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার বিকেলে মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Reneta

ওই শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ এনে হেনস্থা করার অভিযোগ উঠে সামাজিক মাধ্যমে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এমন পরিস্তিতির মধ্যেই মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন: ছাত্রলীগের অভিযোগসহ ক্যাম্পাসে উদ্ধুত পরিস্থিতির কারণে তাকে ১ মাসের ছুটি দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাস নেওয়া যায় কিনা? এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নে উপাচার্য বলেন: তাহলে সে শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে কী করছিল?

তবে ক্লাস নেওয়া হয়েছিল কিনা তা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে স্বল্পতম সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান উপাচার্য।

শোক দিবসে ওই শিক্ষক ক্লাস নিয়েছেন বলে শোক দিবসের অবমাননা হয়েছে দাবি করে তার পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তাকে বহিষ্কারের দাবি করে উপাচার্যকে স্মারকলিপিও দেয় তারা।

এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার ডিনদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বৈঠকের একদিন পরেই ওই শিক্ষকের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নিল প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT