চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে ব্যাংকগুলো রেমিটেন্সে প্রণোদনা অর্থ দেবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
প্রবাসীরা-নগদ প্রণোদনা

১ জুলাই থেকে দেশে আসা আয়ের বিপরীতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন প্রবাসীরা, আজ থেকেই ব্যাংকগুলো এই অতিরিক্ত অর্থ দেবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এ গুরুত্ব বিবেচনা করে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সুবিধা ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুসারে, রেমিট্যান্স আহরণকারী ব্যাংকটি প্রযোজ্য বিনিময় হারে টাকায় রূপান্তরিত রেমিট্যান্সের অর্থ উপকারভোগীর অ্যাকাউন্টে জমার সময় বা উপকারভোগীকে দেয়ার সময় ওই অর্থের ওপর ২ শতাংশ হারে নগদ সহায়তা দেবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে হওয়া চুক্তির আওতায় পরিচালিত বিদেশি এক্সচেঞ্জ হাউজ বা ব্যাংকের মাধ্যমে সেই অর্থ প্রত্যাবাসিত হতে হবে।

Reneta

একজন প্রবাসীর রেমিট্যান্সের ওপর প্রতিবার সর্বোচ্চ ১৫০০ টাকার জন্য কোনো ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে। তবে এর বেশি লেনদেনে প্রাপককে রেমিট্যান্স প্রেরকের বৈধ কাগজপত্র, যেমন, পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতার পক্ষ থেকে প্রদত্ত নিয়োগপত্রের কপি বা বিএমইটি প্রদত্ত সনদপত্রের কপি, ব্যবসায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবসার লাইসেন্সের কপি ইত্যাদি রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকের শাখায় দাখিল করতে হবে।

বিধি বহির্ভূতভাবে নগদ সহায়তা গ্রহণের প্রমাণ পাওয়া গেলে ওই প্রবাসী ব্যক্তি পরে আর এ সুবিধা পাবেন না বলেও সতর্ক করা হয়েছে প্রজ্ঞাপনে। শুধু তাই নয়, প্রমাণ পাওয়ার পর বিধি বহির্ভূতভাবে দেয়া ওই পরিমাণ অর্থ তার কাছ থেকে ফেরত নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী রেমিট্যান্সবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT