চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের জন্য আংশিক উন্মুক্ত ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দীর্গ ১৯ মাস পর আজ থেকে পর্যটকদের জন্য আংশিক উন্মুক্ত হচ্ছে ভারত। স্থলবন্দরগুলো আগের মতো পর্যটকদের জন্য বন্ধ থাকলেও জলপথে ও আকাশ পথে প্রবেশ করা যাবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা মহামারীর দৈনিক সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় এবং পরিস্থিতি উন্নতি হওয়ায় দেশটি আজ থেকে পর্যটন ভিসা চালু করছে-বলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আজ ১৫ অক্টোবর, শুক্রবার ভারতের বুকে যিনি প্রথম পা রাখবেন, দীর্ঘ ১৯ মাস বিরতির পর তিনিই হবেন দেশটিতে ভ্রমণ করা প্রথম পর্যটক।

ঘোষণায় বলা হয়, ১৫ অক্টোবর থেকে গ্রুপ ট্যুরিজমের ক্ষেত্রে ভাড়া করা উড়োজাহাজে ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকদের ই-ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তবে ব্যক্তিগতভাবে ভ্রমণকারীরা জলপথে ও এয়ার বাবল চুক্তির আওতায় কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় অনুমোদিত যেকোনো নির্ধারিত বা অনির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ১৫ নভেম্বর থেকে ভারতে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের কোনো অবস্থাতেই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনা মহামারী প্রতিরোধে ২০২০ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার মাধ্যমে সারাবিশ্বের জন্য পর্যটন ভিসা প্রদান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে গত কয়েক মাসে চিকিৎসা, কূটনীতিক এবং বিদেশী ব্যবসায়িক কর্মকর্তাদের কিছু ভিসা পুনরায় চালু করেছিলো দেশটি।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতমহামারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলা ঠেকাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের অনুরোধ

আগস্ট ৩, ২০২৬

প্রেসিডেন্ট’স কাপ: বাংলাদেশের আতিথেয়তা-মুগ্ধ বিদেশি আর্চাররা

আগস্ট ৩, ২০২৬

এক ফ্রেমে আফজাল-মিমি!

আগস্ট ৩, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT