চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ খেলা না হলে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:২৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আদতে সেমিফাইনাল। যে দল জিতবে তারাই উঠে যাবে ফাইনালে। আর খেলা না হলে লিগপর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল খেলবে ফাইনালে। সেদিক থেকে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কথা ছিল তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু রোববার বৃষ্টি থামার পর অদ্ভুত নাটকীয়তায় আজ আবার মাঠে গড়াচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি। বৃষ্টিতে যেখানে খেলা থেমেছে শুরু হবে সেখান থেকে। অর্থাৎ ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান নিয়ে সন্ধ্যা ৬টায় ব্যাটিংয়ে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স।

কিন্তু আজও যদি বৃষ্টি হয় তাহলে কী হবে? নতুন কোনো নাটকের মঞ্চায়ন হওয়ার শঙ্কা কমই। বৃষ্টির শঙ্কা থাকলেও কুমিল্লা-রংপুর ম্যাচের নিষ্পত্তি আজ হতেই হবে। বাই লজ অনুযায়ী কাট-অফ টাইম পেরিয়ে গেলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। প্রশ্ন জাগতে পারে তাহলে রোববার মাঠ শুকিয়ে যাওয়ার পরও কেন সুপার ওভার কার্যকর হল না? বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানালেন, দুই দলের অধিনায়ক রাজী হননি বলেই সুপার ওভারে খেলা নিষ্পত্তি করা যায়নি। আজ খেলা শুরুর আগে ম্যাচ রেফারি রংপুর অধিনায়ক মাশরাফী ও কুমিল্লার অধিনায়ক তামিমকে ডেকে সুপার ওভারের ব্যাপারটি আরও একবার মনে করিয়ে দেবেন।

চলছে উইকেট পরিচর্যার কাজ। মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি নেই। সোমবার দুপুরে তোলা ছবি

রোববার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি ৭ ওভার গড়ানোর পর মিরপুরে বৃষ্টি শুরু হয়। এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল রংপুর। রাত ৯টায় বৃষ্টি থামলে মাঠ শুকানোর কাজে নামেন মাঠকর্মীরা। কিন্তু মাঠ খেলার উপযোগী করতে ম্যাচের কাট-অফ টাইম সাড়ে ৯টা পেরিয়ে যাওয়ার উপক্রম হয়। এদিকে ন্যূনতম ৫ ওভারের জন্য খেলা শুরুর শেষ সময় ছিল রাত সাড়ে ৯টা। ম্যাচের সময় দুই ঘণ্টা বাড়ানোর প্রস্তাব করে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটি। কুমিল্লা সে প্রস্তাবে রাজী হয়নি। পরে সুপার ওভারের প্রস্তাব দেওয়া হয় দু’দলকে। সেটিতেও কেউ রাজী হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা না করে দুই অধিনায়কের সম্মতিতে পরের দিন যেখানে শেষ ওখান থেকেই শুরুর সিদ্ধান্ত নেন আয়োজকরা।

Banglabid

‘বিপিএলের স্বার্থে’ ম্যাচটি সোমবার গড়ানোর সিদ্ধান্তে রাজি হওয়ায় তামিমকে কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফী বলেছেন, ‘তামিমকে অনেক ধন্যবাদ সিদ্ধান্তে রাজি হওয়ায় জন্য। বিপিএলের স্বার্থেই আমরা কালকে খেলবো।’ পাল্টা ধন্যবাদ ছিল তামিমেরও। সঙ্গে বলেছেন, ‘বিপিএলের স্বার্থেই আমরা কালকে ম্যাচ খেলবো। আমরা আরও ভাল প্রস্তুতি নিতে পারব এখন!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT