চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ঈদ: ভোট কেন্দ্র থেকে বললেন মৌসুমী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

সকাল ৯ টা থেকে শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন। শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত মৌসুমী। গোটা এফডিসি তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন।

এবারই প্রথমবার শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমী। ভোট কেন্দ্রে তার কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে উচ্ছ্বসিত হয়ে বলেন, পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।

এ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন মোসুমী এবং কষ্ট হলেও তার কাছে আনন্দ লাগছে বলে জানান। মৌসুমী বলেন, কষ্ট হয়েছে ঠিকই। কিন্তু ভোটের দিনে মনে হচ্ছে আজ ঈদ। ৩০ দিন রোজা রাখার পর ঈদ পালন করছি। এই আনন্দ আরও বাড়বে যদি বিজয় আমার পক্ষে আসে।

এই নির্বাচন ঘিরে এফডিসি নিরাপত্তার চাদরে ঢেকেছে শতাধিক পুলিশ ও র‍্যাব। নিরাপত্তার বিষয়ে মৌসুমী বলেন, নিয়মতান্ত্রিক ভাবে নিরাপত্তা বিরাজ করছে। যার ফলে এখনও পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় আছে। শেষ পর্যন্ত যেন এমন অবস্থা থাকে।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

মে ১৮, ২০২৬

গঙ্গা নদীতে খাবারের উচ্ছিষ্ট ফেললে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে: আদালত

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT