চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ আমরা সবাই রোহিঙ্গা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা- জিম ইয়ং কিম

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সাহসিকতার প্রশংসা করেছেন। সহমর্মিতা প্রকাশ করে বলেছেন, ‘আজ আমরা সবাই রোহিঙ্গা।’

সোমবার ক্যাম্প পরিদর্শন শেষে করা টুইটে এ কথা বলেন তিনি।

টুইটবার্তায় জিম বলেন, ‘রোহিঙ্গাদের সাহসিকতায় আমি চরমভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত। তারা ন্যায়বিচার চায় এবং নিরাপদে বাড়ি ফিরতে চায়। আমরা এদিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজ আমরা সবাই রোহিঙ্গা।’

I am extremely humbled and moved by the courage of the #Rohingya. We cannot turn our heads away. We stand in solidarity — today we are all Rohingya pic.twitter.com/ihIeyzJJjr

— Jim Yong Kim (@JimYongKim) July 2, 2018

এর ৩ ঘণ্টা পর পোস্ট করা আরেকটি টুইটবার্তায় তিনি বলেন, ‘জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা নজিরবিহীন। মানবিক ও উন্নয়ন প্রতিক্রিয়ার মধ্যকার ফাঁকগুলো দূর করার মধ্য দিয়ে আমরা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীদের আরও ভালো সহায়তা দিতে পারব।’রোহিঙ্গা- জিম ইয়ং কিম

এর আগে রোহিঙ্গারা ন্যায়বিচার এবং নিরাপদে ঘরে ফিরতে চায় মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘মিয়ানমার থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে সেখানে হত্যা ও ধর্ষণের যে সংখ্যার কথা শুনেছি তা অকল্পনীয়।’

Our cooperation with @UN agencies is unprecedented. By filling the gap between humanitarian and development response, we are able to provide better support to refugees and host communities. pic.twitter.com/f19QfvQMdp

— Jim Yong Kim (@JimYongKim) July 2, 2018

Reneta

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সোমবার এক টুইটে এ কথা বলেন তিনি।

সকালে ক্যাম্প পরিদর্শনে যাওয়ার আগেও জাতিসংঘের মহাসচিব আরেকটি টুইটে বলেন, রোহিঙ্গারা পৃথিবীতে সবচেয়ে বঞ্চিত ও নিগৃহীত একটি জনগোষ্ঠী।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট একটি মানবিক ও মানবাধিকারে ক্ষেত্রে দুঃস্বপ্নের সংকট। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দিয়ে ঔদার্য্য প্রদর্শনের জন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’রোহিঙ্গা- জিম ইয়ং কিম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য জাতিসংঘের প্রধান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকাল পৌনে ৯ টায় কক্সবাজার পৌঁছান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি তাদের সঙ্গে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ মহাসচিববিশ্বব্যাংকরোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT