চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন নৌকার পক্ষেই কাজ করে যাবো: রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে। জাতির পিতা বঙ্গবন্ধু যে দলের হাল ধরেছিলেন, সে দল নিয়ে তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আমি সেই দলের পক্ষে। আজীবন এই দলের পক্ষে থাকবো, নৌকার পক্ষেই থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছেন। এই দল কোনো সন্ত্রাসী কর্মকান্ড করেনি, বোমা মারেনি, গ্রেনেড মারেনি, পেট্রোল দিয়ে মানুষ জ্বালায়নি। কাজেই এই দলের পক্ষেই যতদিন বাঁচবো কাজ করে যাবো।’

চিত্রনায়ক ফারুকের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নেমে আজ (মঙ্গলবার) এ কথাগুলো বলেন চিত্রনায়ক রিয়াজ।

বনানীর কামাল আতাতুর্ক সড়কে প্রচারণার সময় দুপুর সাড়ে ১২ টার দিকে চিত্রনায়ক রিয়াজ আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করতে নৌকার ভোট দিন। দেশের ১৮ কোটি মানুষ যেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে প্রত্যাখ্যান করেন। ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী ফারুক ভাইকে ভোট দিন। ফারুক ভাইয়ের জয় মানেই শেখ হাসিনার নৌকার জয়।’

এদিকে, চিত্রনায়ক ফারুকের পক্ষে বনানীর রাজপথে নেমেছিলেন চলচ্চিত্রের আরও অনেক শিল্পী। চিত্রনায়ক রিয়াজ ছাড়াও ছিলেন ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, ড্যানি সিডাক, এস ডি রুবেলসহ অনেকে। নায়িকাদের মধ্যে ছিলেন অঞ্জনা, শাবনাজ, নিপূণ, মাহিয়া মাহি, সুইটি, রত্নাসহ নতুন পুরনো আরো অনেকেই।

এসময় বক্তব্য দিতে গিয়ে ফেরদৌস বলেন, ফারুক ভাইয়ের জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। শেষ জীবনে তিনি শুধু জয়ী হয়ে মানুষের সেবার সুযোগ চেয়েছেন।

Reneta

ফেরদৌস তার বক্তব্যে আরো বলেন, ফারুক ভাইয়ের চাওয়া থেকে আমরা শিল্পীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছি। তার যে ইমেজ, আমার মনে হয় ভোট চাওয়ার দরকার নেই। তার পক্ষ হয়ে আমরা জনগণের কাছে নৌকায় ভোট চাচ্ছি। ঢাকা-১৭ আসন আমার জন্মস্থান। সেজন্য আমি বেশি করে তার জন্য ভোট চাচ্ছি।

এর আগে গত সেপ্টেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন রিয়াজ ও নায়ক ফেরদৌস। এছাড়াও গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও সঙ্গী হিসেবে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।

আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রিয়াজ বলেছিলেন, আমার অভিনয় ভালো লাগলে তার বিনিময়ে নৌকায় ভোট দেবেন। দীর্ঘ ক্যারিয়ারে যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমার এই একটা চাওয়া আপনারা রাখবেন। টুঙ্গিপাড়ায় জাতীর পিতার নাড়ি পোতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাড়ি পোতা। সেখানে আসতে পেরে, কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অত্যন্ত সম্মানিতবোধ করছি।

ফেরদৌস বলেছিলেন, আসন্ন নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাইমনএস ডি রুবেলচিত্রনায়ক রিয়াজজয় চৌধুরীজায়েদ খানড্যানি সিডাকনিপূণফারুকফেরদৌসমাহফুজ আহমেদমাহিয়া মাহিরত্নারিয়াজলিড বিনোদনশাবনাজসাইমন সাদিকসুইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন নেইমার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT