চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজিমপুর কলোনির স্মৃতি

মাহবুব রেজামাহবুব রেজা
১:৪৩ অপরাহ্ন ২৪, মে ২০২০
শিল্প সাহিত্য
A A

এক.
তহন নানীগো বাইত থাকি।

আজিমপুর কলোনিতে- বিল্ডিংটা আছিল চায়না বিল্ডিং এর লগ দিয়া। ক্লাস টেনে পড়ি- সামনে মেট্রিক পরীক্ষা।

কলোনির কাছে, ছাপরা মসজিদ- হের পিছন দিয়া আউগায়া গেলে শেখ সাহেব বাজার, খান মোহাম্মদ মসজিদ, রহমত উল্লাহ স্কুল, ওয়েস্ট এন্ড স্কুল, বিষ্ণু চরণ সাহা ষ্ট্রীট, জগন্নাথ সাহা রোড আরও কত গল্লি মল্লি!

একদিন শেখ সাহেব বাজারের মাস্তান কিছিমের বড় ভাই আমাগোরে ছাপরা মসজিদের চিপায় দেইখা জিগাইল,

‘কিরে তরা কই থাকছ?’

শেখ সাহেব বাজারে চৌধুরী ভাইরে দেখলে কেউ নাই যে ডরায় না। সবাই হেরে ভয় পায়া চলে।

Reneta

আমরা হের কথায় ভড়কায়া গেলাম,

মঘায় কয় কি! তরেও কওন লাগব আমরা কই থাকি? তুই আবার কোন হানকার কোন আকবর শেঠ আয়া পড়ছছ!

এইকথা কইতে ইচ্ছা করছিল কিন্তু কইলাম না পাছে আবার পাবলিকের সামনে চৌধুরী ভাই আন্দাকুন্দা ঘাড় চাপাটি দেয়! আমি বিলাইয়ের মতন মিউ মিউ কইরা কলোনি না কয়া নিজেগো থাকনের জায়গারে একটু জাতে উঠানের লাইগা কায়দা কইরা জব দিলাম,

‘আমরা কোয়ার্টারে থাকি-‘

আমার উত্তর হুইনা চৌধুরী ভাই হের তামাম দাঁত বাইর কইরা হিহি কইরা হাইসা কইল,

‘কই থাকছ কইলি? কোয়ার্টারে!-‘

কয়া হের যে কী হাসি-

আমরা হের দিকে চায়া রইছি আর মনে মনে ভাবতাছি, বেকুবের পো বেকুব- কোয়ার্টারে থাকি হুইনা এত হাসতাছে ক্যা?’

একসময় চৌধুরী ভাইয়ের হাসি থামল,

‘কোয়ার্টার মানে কি বুঝছ তরা? ভাত খাওনের সময় একটা ডিমরে যারা চাইর টুকরা কইরা খায় হেইসব পোলাপাইনের নাম কোয়ার্টার-‘ তারপর আবার স্টার্ট হইল হের হি হি হি কইরা হাসি।

এইদিকে আমাগো ইজ্জত লয়া টানাটানি আর ঐদিকে হের কী হাসনরে ভাই…

কোয়ার্টার মানে কি বুঝছ তরা?- এই কথা হুইনা আমরা কেউ কাউরে কিছু জিগাইবার পারলাম না- খালি একজন আরেকজনের দিকে ফিরা ফিরা তাকায়া থাকলাম।

হের বাদে, অনেকদিন পর্যন্ত আমাগো মাথা থিকা চৌধুরী ভাইয়ের ‘এক ডিমরে চাইর টুকরা কইরা খাওনের’ কথাটা মাথায় তারকাটার মতন লাইগাই থাকল- গেল না।

দুই.
হেরপর কতদিন গেল গা। কাম কাইজের ধান্ধায় দেশে-বিদেশে কত জায়গায় গেলাম। কাম করলাম- থাকলাম। দেশ- বিদেশের ফাইভ স্টার হোটেল থিকা শুরু কইরা কত কত জায়গায় খাইলাম- মাগার এই জিনিসটা আমার মাথা থিকা কিচ্ছুতে ঝাইড়া ফালাইবার পারলাম না।

অহনো ডিমের তরকারী দিয়া ভাত খাইবার বইলে আমার খালি আজিমপুর কলোনির কথা মনে পইড়া যায়।

আমার খালি আজিমপুর কোয়ার্টারের কথা মনে পইড়া যায়…।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিমপুর কলোনিস্মৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

২১ পেরিয়ে ২২ বছরে আনন্দ আলো, উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

এপ্রিল ১৫, ২০২৬

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT