আজিমপুরে নিহত জঙ্গি তানভীরের ছেলে রাসেল(১৪)’র ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ রাসেলের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালতে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আজ।
পুলিশ এজাহারে অভিযোগ করেছে, এই শিশুটি সেদিন ছুরি নিয়ে আক্রমণে উদ্যত হয়েছিল। আদালত শিশুটিকে হাইকোর্টের নির্দেশনা মেনে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন।
গত শনিবার ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুর বিজিবি ২ নম্বর গেটের কাছাকাছি ২০৯ নম্বর লালবাগের বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে অভিযানে যোগ দেয় সোয়াট। অভিযানে ‘জামশেদ’ নামে এক জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় ৩ নারী জঙ্গিসহ রাসেলকে আটক করা হয়।







