ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন পাকিস্তানের ওয়ানডে দলের সাবেক কাপ্তান আজহার আলী। তার জন্য এবার সুসংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেয়েছেন। মঙ্গলবার সরফরাজ আহমেদকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আজহার ফিরলেও কপাল পুড়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন বছর পর ওয়ানডে দলে ফেরা কামরান আকমলের। ভালো কিছু করতে না পারায় তাকে দলে রাখেননি পাক নির্বাচকরা। আর বড় আকমলের জায়গায় ডাক পেয়েছেন ছোট ভাই উমর আকমল।
এজবাস্টনে ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।
চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, উমর আকমল, ফখর আজম, জুনায়েদ খান, ফাহিম আশরাফ।







