চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজও ৫১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৫৮তম দিনে ৫১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জন। গতকালও মৃত্যুর সংখ্যা ছিল ৫১।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩১ হাজার ১৪৯টি পরীক্ষায় এক হাজার ৮৬২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৯৮ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৯ লাখ ১৬ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪৬ হাজার ৮৭৬টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৯৩ লাখ ৬৩ হাজার ৬০৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় তিন হাজার ৫৪৯ জনসহ মোট ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৫১ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৬ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে (সরকারিতে ৪১ জন, বেসরকারিতে ১০জন) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ১০৯ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ৫৮ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ০৬ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ২৪৯ জন, যার শতকরা হার ১১ দশমিক ৯৮ শতাংশ। বাসায় ৭৬৮ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮৩। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৪৬১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৪১ শতাংশ এবং নয় হাজার ৬৪৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৫৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫১ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ১৯ জন, সত্তরোর্ধ্ব সাতজন ও আশি ঊর্ধ্ব ‍দু’জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন।

করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২২ কোটি ৭৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৬ লাখ ৭৫ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাত কোটি ৪০ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্গোৎসবে ঢাকা-কলকাতায় একসঙ্গে জিতের ‘বাজি’

পরবর্তী

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে

পরবর্তী
বাংলাদেশের শহরে মানুষজন মাস্ক পরে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে

তথ্যমন্ত্রী সাংবাদিকদের শৃঙ্খলা আনার দাবি করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে শৃঙ্খলা আনার দাবি সাংবাদিকদেরই: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT