টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ বেশি দূর এগুতে দিলো না অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নামা কিউইদের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সর্বোচ্চ ৩৯ রানসহ তিনজনের ছোট ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
অসিদের পক্ষে গতিময় বোলার জেমস ফকনার এবং ঘূর্ণি বোলার গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ দুইটি করে উইকেট সংগ্রহ করেন। এছাড়াও ১ টি করে উইকেট পান শেন ওয়াটসন এবং মিচেল মার্শ।
টি-২০ বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও ফেবারিট ভারতকে হারিয়ে দেয়া কিউইরা আজও ব্যাটিংয়ে ঝড় তুলতে পারে নি। গ্রেন্ট এলিয়টের ২৭, অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৪ এবং কলিন মুনরোর ২৩ রানের ক্ষুদ্র ইনিংসই দলের রান লড়াইয়ের পর্যায়ে নিয়ে যায়।
তবে গত ম্যাচের মতো আজকেও আরেক জোড়ালো শিরোপা প্রত্যাশি অস্ট্রেলিয়াকে এই ছোট লক্ষ্যে পৌছানোতেই সান্টনার, সোধিরা আটকে রাখাতে পারবেন কিনা তাই এখন দেখার।






