আরিফ চৌধুরী, বে-ওভাল ক্রিকেট গ্রাউন্ড, নিউজিল্যান্ড: ইনজুরির কারণে চার থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আর ফিল্ডিংয়ের সময় আঘাত পাওয়া ইমরুলও পড়েছেন ইনজুরিতে। তবে ইমরুল কতদিন মাঠের বাইরে থাকবেন সেটা এখনো জানা যায়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ইনজুরিতে পড়েন তারা। দলের দুই খেলোয়াড়েরর ইনজুরির খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট (বোর্ড বিসিবি)। ম্যাচে ২৭ রানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
বিসিবি জানায়, মাশরাফির ডানহাতের আঙ্গুলে চিড় ধরা পড়েছে, তাকে চার থেকে ৬ সপ্তাহ বাইরে থাকতে হবে। আর ইমরুলের অবস্থা জানা যাবে ৪৮ ঘণ্টা পর।








