চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে বাংলা ছবি, পরে অন্য ছবি: মাল্টিপ্লেক্সকে মমতার চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

দুর্গা পূজা উপলক্ষ্যে ২ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। আর এদিনই ভারতসহ এই রাজ্যে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের আলোচিত ছবি ‘ওয়ার’ এবং তেলেগু ছবি ‘নরসিংহ রেড্ডি’।

ওয়ার ও নরসিংহ রেড্ডি সিনেমা দুটি বিগ বাজেটের। ছবি দুটো নিয়ে সবারই আগ্রহ তুঙ্গে। কিন্তু এমন বিশাল বাজেটের ছবি দুটিকে হল দিতে গিয়ে হল কর্তৃপক্ষ হিমশিম খাওয়ায় প্রাইম টাইমে যায়গা পাচ্ছে না বাংলা ছবি। আর তাই নড়েচড়ে বসেছে মমতা সরকার।

টলিউডের দেবসহ তারকারা অভিযোগ দেয়ায় পূজার সময় মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা সিনেমাকে জায়গা দেওয়ার অনুরোধ জানিয়েছে মমতা সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

Banglabid

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা বাংলা ছবির পাশে থাকার আবেদন জানিয়েছেন। পূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’, সায়ন্তন ঘোষালের ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’।

কিন্তু অধিকাংশ প্রাইম টাইম দখল করে নিচ্ছে ‘ওয়ার’ এবং ‘নরসিংহ রেড্ডি’। এই পরিস্থিতির সমাধান করতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে আবেদন করেছিলেন দেব, অরিন্দম শীলরা।

আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা। শুধু তাই নয়, হলগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণে বাংলা সিনেমা মুক্তির ব্যবস্থা করা হয়, সেদিকটাও নজরে রাখতে অনুরোধ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপে মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়েছেন দেব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলদেবপরমব্রতপাসওয়ার্ডব্যোমকেশমমতা ব্যানার্জিমিতিন মাসিসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT