চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে থেকেই আঘাত ছিলো শিশুদের একজনের হাতে?

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৫৯ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

বনশ্রীতে দুই শিশু হত্যার দু’দিনেও হত্যাকারীকে সনাক্ত করতে পারেনি পুলিশ। মামলা দায়ের না হওয়ায় তদন্ত কাজেও ব্যাঘাত ঘটছে।
বুধবার জামালপুর থেকে ঢাকায় ফিরে মামলা করার কথা ছিলো ওই দুই শিশুর বাবার।
কিন্তু তার আগেই তাদের বাবা-মাসহ খালাকে র‌্যাব আটক করে নিয়ে গেছে বলে দাবি
করেছেন স্বজনরা।

বুধবার দুপুরে ভিসেরা ও খাবারের বাকি অংশ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মামলা না হওয়ায় এই ঘটনার কোনো আলামত পরীক্ষা করতে পারছে না পুলিশ। কেননা এ জন্য আদালতেরও অনুমতি লাগে।

তিনি জানান, বিছানার চাদর, বালিশসহ অন্যান্য আলামত ফরেনসিক পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তার জন্য আদালতের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু মামলা বা জিডি না হওয়ায় সেই প্রক্রিয়া অনুসরণ করতে পারছে না পুলিশ।

একটি সূত্র জানিয়েছে, দুই শিশুর একজনকে আগের দিন স্কুলের দারোয়ান হাত ধরে ভেতরে নিয়ে যেতে চাইলে তার হাতে ব্যথা থাকার বিষয়টি বুঝতে পারেন। এ থেকে ধারণা করা হচ্ছে ওই শিশু আগের দিন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলো।

শিশুদের বাড়িওয়ালা এবং তার ছেলেকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

Reneta

আর সন্দেহজনক যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিলো তাদেরকে রিমান্ডে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু করতে পরেনি পুলিশ। অবশ্য আগে থেকেই পুলিশের ধারণা তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এমন আভাস ছিলো সুরতহাল প্রতিবেদনেও। সেখানে আঘাতের চিহ্নের কথাও উল্লেখ করা হয়েছিলো

গত সোমবার ওই দুই শিশুকে বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে ধারণা করা হয়েছিলো যে বাইরে থেকে আনা খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু মরদেহের ময়নাতদন্তের পর চিকিৎসকদের ধারণা ওই শিশুদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি
ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ
ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী।

মঙ্গলবার রাতে জামালপুরের পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়। এর পরপরই শিশুদের নানা বাড়িতে তাদের বাবা-মাসহ আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরে সকালে তাদেরকে আটক করে ঢাকায় নিয়ে আসে র‌্যাব।

এর আগের দিন বিকালে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাসার দুই দারোয়ান, গৃহশিক্ষিকা ও এক স্বজনকে র‌্যাব-৩ এর ক্যাম্পে নেওয়া হয়।

শিশুদের পরিবারের দাবি চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর উঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এরপরই ওই রেস্তোরাঁর মালিক, পাচক ও এক কর্মচারিকে আটক করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT