চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগে খেলতে দিত না, এখন সবাই সমর্থন দেয়’

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৮:৪৩ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবারের মতো বিদেশ সফর। তাতেই বাজিমাত শামসুন্নাহারের। মিলেছে শিরোপার স্বাদ। যাতে ভূমিকা রেখেছে তার অসাধারণ পারফরম্যান্স। জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়টির মুখে তাই আকর্ণবিস্তৃত হাসি, তবে মসৃণ ছিল না তার শুরুর পথটা।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের অনন্য আবিষ্কার শামসুন্নাহার। ফুটবল মাঠে খেলতে আসার জন্য যাকে সইতে হয়েছে বঞ্চনা। পরে নিজের যোগ্যতায় জয় করে নেয়া গ্রামের মানুষের মন। এখন সেই শামসুন্নাহার বাংলাদেশের পালকে যোগ হওয়া আরেকটি সাফল্যের প্রধান কারিগরও।

‘আগে অনেকে অনেক কথা বলতো। মাঠে আসতে দিত না। খেলতে দিত না। তারপরও মাঠে আসতাম। এখন তারাই আমাকে বলে ভাল খেলছ। সমর্থন দেয়। তাদের সঙ্গে দেখা-সাক্ষাত হয়। সবাই ভাল বলে। নিজের কাছেই ভাল লাগে।’

চারজাতির টুর্নামেন্টে তিন ম্যাচে প্রতিপক্ষকে ২৪ গোলের বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাঘিনীরা। ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কলসিন্দুরের আরেক গর্ব তহুরা খাতুন। যাকে পেছন থেকে সর্বোচ্চটা দিয়ে টুর্নামেন্ট সেরা শামসুন্নাহার অন্য দেশের মেয়েদের কাছে সাফল্যের জ্বলন্ত উদাহরণ।

‘প্রথমবাররে মত দেশের বাইরে খেলতে গিয়ে খুব ভাল খেলেছি। এজন্য আমার খুব গর্ব হচ্ছে। অন্য দেশের মেয়েরা আমাদের দেখে বলেছে বাংলাদেশ এত ভাল খেলে। আমাদেরও ভাল খেলা দরকার।’

মঙ্গলবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে বাংলাদেশের মাটি ছোঁয় লাল-সবুজ কিশোরীদের বহনকারী বিমান। পরে আনুষ্ঠানিকতা সেরে বাংলার বাঘিনীদের বহন করা বাসটি বিমানবন্দর থেকে সরাসরি চলে আসে চ্যানেল আই ভবনে। সেখানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় মারিয়া মান্ডার দলকে। দেয়া হয় সংবর্ধনা। শিরোপা জয়ী দলের প্রত্যেককে তুলে দেয়া হয় ১০ হাজার টাকার সম্মাননাও।

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশামসুন্নাহার
শেয়ারTweetPin4

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT