চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের সবাই বাদ: অ্যাটর্নি জেনারেলসহ নতুন এলেন ২৪০ আইন কর্মকর্তা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৯:৩৫ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল সহ নতুন আইন কর্মকর্তার সংখ্যা দাড়ালো ২৪০ জন।

আগের সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারি অ্যাটর্নি জেনারেল (এএজি) এর নিয়োগ বাতিল করে সর্বশেষ আরও ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১৬১ জন সহকারি অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে অ্যাটর্নি জেনারেল, ৩ জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ৯ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এখন অ্যাটর্নি জেনারেল সহ সুপ্রিম কোর্টে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনায় আইন কর্মকর্তার সংখ্যা দাড়ালো ২৪০ জন। এর মধ্যে দুই ধাপে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ৭৫ জন।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ১৩ আগস্ট নিয়োগপ্রাপ্ত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক রাষ্ট্রপতি The Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। সেই সাথে পদত্যাগ করেন ৩ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহ উল্লেখযোগ্য সংখ্যক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল।

একপর্যায়ে গত ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান। এছাড়া নিয়োগ পান ৩ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। আর গত ১৩ আগস্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যে ৯ জন নিয়োগ পান তারা হলেন: আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম, রেদওয়ান আহম্মেদ রানজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা, মহসিনা খাতুন ও মো. রফিকুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT