চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের রাতে ভোটের ‘কর্মকাণ্ড’ হলে কাউকেই ছাড় নয়: ইসি সচিব

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৭:২৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ

নির্বাচনের আগের রাতে ভোট আয়োজনের মত কোনো কর্মকাণ্ড হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

সোমবার অনুষ্ঠেয় ১৪টি উপজেলা পরিষদ নির্বাচনের আগে রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের রাতে ভোট যাতে না হয়, সে ব্যাপারে গুরুত্ব দিয়েই আমাদের পাঁচজন কমিশনার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করেছেন। আমাদের বিশ্বাস এত বড় দুঃসাহস কেউ দেখাবে না। যদি দেখায় তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এ ধরণের ঘটনায় ব্যবস্থা নেওয়ার সাম্প্রতিক ঘটনা তুলে ধরে ইসি সচিব বলেন, টাঙ্গাইলে এ ধরনের ঘটনা ঘটনায় প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে, সে গ্রেফতারও হয়েছে। তাই আমার বিশ্বাস এত বড় দুঃসাহস আর কেউ দেখাবে না।

যে কোনো মুল্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত নির্বাচনী এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং গণমাধ্যমসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বিভিন্ন প্রার্থীদের অভিযোগের ব্যাপারে কমিশনের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, যার পক্ষ থেকেই অভিযোগ আসছে, আমরা তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তাদের জানাচ্ছি।

সোমবার অনুষ্ঠেয় সবগুলা নির্বাচনই সুষ্ঠু হবে বলে কমিশন সচিব আশা প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসি সচিবউপজেলা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT