চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুয়েরোকে ছাড়াই জিতল সিটি, ম্যানইউ’র ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

খেলানো হয়নি সার্জিও আগুয়েরোকে। পেশিতে চোট থাকায় শেষ মুহূর্তে পেপ গার্দিওলা সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকাকে বাদ দিয়েই নামবে ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, সিটি খেলে প্রথম দলের আরও তিনজনকে রিজার্ভ বেঞ্চে রেখে। তবু তাদের জয়ের ধারা অব্যাহত।ইতিহাদে শনিবার ম্যানসিটি ৩-১ হারায় বোর্নমাউথকে।

এই জয়ের ফলে ইপিএল টেবিলের শীর্ষেই থাকল গার্দিওলার ক্লাব। তাদের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ৩৮। দু’নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ফারাক ২ থেকে বেড়ে দাঁড়াল ৫। ইয়ুর্গেন ক্লপের ক্লাব অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। রোববার মোহামেদ সালাহরা এভার্টনের বিরুদ্ধে নামবে। যে ম্যাচের পরে পরিস্কার হবে, ম্যানসিটি কতটা সুরক্ষিত থাকবে।

ইতিহাদে শনিবারের ম্যাচে প্রথমার্ধে ফল ছিল ১-১। ১৬ মিনিটে বোর্নমাউথ গোলপিকার অ্যাসমির বেগোভিচ এদিন লেরয় সানের একটি শট হাতে ধরে রাখতে পারেননি। সহজ গোলের সুযোগ পেয়ে বের্নার্দো ১-০ করতে ভুল করেননি। ৪৪ মিনিটে হঠাৎ এসে যাওয়া সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করে যান বোর্নমাউথের ক্যালাম উইলসন। ফল দেখে মনে হতে পারে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। তা কিন্তু নয়।

Banglabid

দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। ৫৭ মিনিটে ২-১ করেন রাহিম স্টার্লিং। বোর্নমাউথের বিরুদ্ধে সাতটি ম্যাচ খেলে দশটি গোল হয়ে গেছে ইংল্যান্ডের এই স্ট্রাইকারের। এক্ষেত্রেও অ্যাসমির একটি উঁচু বল হাত থেকে ফেলে দেন। যা থেকে ২-১ করেন স্টার্লিং। আর ৭৯ মিনিটে ৩-১ করেন গুন্ডোয়ান।

অন্যদিকে, সাউদাম্পটনের বিরুদ্ধেও জিততে পারেনি না হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ তালিকায় ১৮ নম্বরে থাকা দলের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা। চারটি গোলই আসে প্রথমার্ধে। ১৩ মিনিটে স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ২০ মিনিটে ব্যবধান বাড়ান সেদ্রিক সোয়ারেস। ৩৩ মিনিটে ম্যানইউয়ের হয়ে প্রথম গোল শোধ করেন দলের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। তার ছয় মিনিট পরেই আন্দ্রে হিয়েরার দুর্দান্ত গোল মান বাঁচায় মরিনহোর দলের। ১৪ ম্যাচ শেষে ম্যান ইউয়ের পয়েন্ট এখন ২২। উঠে এল সাত নম্বরে।

দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেস ২-০ গোলে বার্নলি, লেস্টার একই ব্যবধানে ওয়ার্টফোর্ড, ওয়েস্টহ্যাম ইউনাইটেড ৩-০ গোলে নিউক্যাসল ইউনাইটেড ও ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়ন ২-১ গোলে হার্ডার্সফিল্ডকে হারায়।

Reneta

রোববার ইপিএলে চেলসি বনাম ফুলহ্যাম, আর্সেনাল বনাম টটেনহ্যাম, লিভারপুল বনাম এভার্টন ম্যাচ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিএসসি’তে ফানুস উড়িয়ে ৩০ লাখ শহীদদের স্মরণ

পরবর্তী

মিরাজের তোপে ঘোর বিপদে উইন্ডিজ

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার মিরাজ মাঠে আনন্দিত, দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের তোপে ঘোর বিপদে উইন্ডিজ

প্রিয়াঙ্কা চোপড়া

মেহেদিতে রঙিন প্রিয়াঙ্কা

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT