চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন সন্ত্রাস থেকে গুলশান-শোলাকিয়া হামলা বিচ্ছিন্ন নয়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি দমনে দেশের মানুষের সহায়তা চেয়ে তথ্যমন্ত্রী বলেছেন, আগুন সন্ত্রাস থেকে গুলশান-শোলাকিয়ার জঙ্গি হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এ সভার আয়োজন করে বাংলাদেশ বেতার।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলার প্রস্তুতির সময় নয় জঙ্গি নিহত হয় মঙ্গলবার। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর জঙ্গিবিরোধী অভিযানের এ সাফল্যের  প্রসঙ্গ উঠে আসে রাজধানীতে জঙ্গি-সন্ত্রাসবিরোধী গণসচেতনতা বিষয়ে আলোচনায়।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের অন্যায় আক্রমণের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের শক্তির  নিরপেক্ষ থাকার সুয্গো নেই। গুলশান, শোলা‌কিয়া এবং কল্যাণপুরের ঘটনা একই সূ‌ত্রে গাথা।

হাসানুল হক বলেন, ‘শুধু জঙ্গি-সন্ত্রাসীদের ধ্বংস করলেই হবে না। এদের শক্তির উৎস, মদদদাতাদের ধ্বংস করতে হবে। আমরা এটা অনেক আগেই করতে পারতাম। শুধু বিএনপি-জামায়াতের মদদের কারণে আমরা এখন পর্যন্ত তা করতে পারিনি। তবে আমরা জঙ্গি দমনের নামে কোনো দল ধ্বংস করতে চাই না।’

বাংলাদেশ বেতারের এ আয়োজনে বক্তৃতা করেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। যুদ্ধপরাধীদের বিচারে বাধা দিতে ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই দেশে জঙ্গি হামলা বলে মন্তব্য বক্তাদের।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার বলেন, ‘যারা জঙ্গিবাদের প্রচার করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। এটা এক দুই দিনের ব্যাপার না, এটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। এই যুদ্ধে জিততে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Reneta

সভায় বাড়ি ভাড়া দেয়ার আগে ভাড়াটিদের ভোটার আইডি ও এককপি পাসপোর্ট ছবি সংশ্লিষ্ট থানায় জমা দেবার আহ্বান জানান ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্যাণপুরজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT