আগুনে শেষ পুরো পরিবার

রাজধানীর দিলু রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু রুশদী ও তার মা জান্নাতুল ফেরদৌসীর পর মারা গেলেন রুশদীর বাবা শহিদুল কিরমানীও।
সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
শরীরের ৪৩ ভাগ পোড়া নিয়ে শহীদুল কিরমানী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।
এর আগে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুশদীর মা জান্নাত।
অগ্নিকাণ্ডে আরও দু’জনের সাথে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় চার বছরের ছোট্ট শিশু রুশদী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







