ছবিঘর

আগুনে থামলো প্রাণের স্পন্দন

আগুনে থামলো প্রাণের স্পন্দন

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফ আর টাওয়ার নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২৫টি ইউনিট। এছাড়াও বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টার যোগ দেয়  আগুন নিয়ন্ত্রণে।

ছবি: নাজিম আল শমষের

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে
এছাড়াও বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টার যোগ দিয়েছিল আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনানীর এফআর ভবনে আগুন লাগার পর ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া দুর্ভাগা মানুষরা জানালা দিয়ে হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানিয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে বের করে আনা হয়েছে
অগ্নিকাণ্ডস্থলে আসেন মেয়র আতিকুল ইসলাম
বিকেলে ঘটনাস্থলে আসেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১টার দিকে এফ আর টাওয়ার থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে তা ব্যাপক আকার ধারণ করে
আগুনের ঘটনায় আহতদের উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স পাঠানো হলেও উৎসুক জনতার ভিড়ে ভেতরে ঢুকতে বেশ বেগ হতে হয়
বিষয়:বনানীর এফ আর টাওয়ার ভয়াবহ আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…