চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ৩ মাস টাকা তুলতে পারবে না ট্যাম্পাকোর মালিকরা: কেন্দ্রীয় ব্যাংক

১:০১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৬
অর্থনীতি
A A

টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েল কারখানা, এর ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ ও চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনের নামে থাকা সবগুলো ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন আগামী তিন মাস বন্ধ রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ওই কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ আদালতে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছেরের সই করা এক নির্দেশনায় দেশের সব বাণিজ্যিক ব্যাংককে বলা হয়েছে, ওই রিট পিটিশনে আদালতের দেয়া আদেশ পালনের উদ্দেশ্যে মামলার ১৭-১৯ নং বিবাদী, অর্থাৎ ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড, কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ এবং চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনের নামে কোনো হিসাব চালু থাকলে হাইকোর্টের নির্দেশ অনুসারে আগামী তিন মাস যেন তাদের সেসব হিসাব থেকে টাকা তুলতে দেয়া না হয়।

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর গত ১০ নভেম্বর চিঠিটি পাঠানো হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর হওয়া শুনানিতে ট্যাম্পাকো কারখানার মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। ওইদিন রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ ব‌্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

ওই কারখানায় হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও দেন আদালত। তবে শ্রমিকদের ক্ষতিপূরণ ও বেতন ভাতা পরিশোধের জন্য অর্থ ওই ব্যাংক হিসাব থেকে ব্যাংক কর্তৃপক্ষের তুলতে বাধা নেই বলে জানান আদালত।

Reneta

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় এক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডেকমপক্ষে ৩৯ জন নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনট্যাম্পাকো
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT