চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগামী ২০ বছরে সুন্দরবনে সুন্দরী গাছ থাকবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

জলবায়ু ও দুর্যোগ বিষয়ে কাজ করা গবেষক, সরকারী ও বেসরকারী কর্মকর্তারা দাবি করেছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি ও ক্ষতি মোকাবেলা করে উদ্যোগ না নিলে আগামী ২০ বছরের মধ্যে সুন্দরবনে কোনো সুন্দরী গাছ থাকবে না। সেই সাথে ওই এলাকার মানুষ নানা শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় পড়বেন।

শনিবার ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় ওয়ারশ আন্তর্জাতিক পদ্ধতি বিষয়ক কর্মশালা’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জলবায়ু ও দুর্যোগ বিষয়ে কাজ করা গবেষক, সরকারী ও বেসরকারী কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ নিত্য সংগ্রাম করে যাচ্ছেন। এ সমস্যার সমাধান তাই অতীব জরুরী। প্রয়োজন দুর্যোগ ঝুঁকি হ্রাস তহবিল গঠনের। ২০১৬ সালে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকিহ্রাসের সকল আলোচনা এবং আন্তঃরাষ্ট্রীয় দরকষাকষিতে ক্ষয় ও ক্ষতির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। আবার এই বছরই ‘ক্ষয় ও ক্ষতি’ বিষয়ক ওয়ারশ আন্তর্জাতিক দলিলের কর্ম পরিকল্পনার উপর দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে। যার ভিত্তিতে এই দলিলটিকে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হবে”।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, এ বছরের ডিসেম্বরে বিশ্বের ৫০ উন্নয়নশীল দেশ জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের ক্ষতি নিরূপণ করে বৈশ্বিকভাবে দাবি তুলে ধরা হবে। সেই সম্মেলনে বাংলাদেশ যদি সঠিকভাবে দাবি তুলে ধরতে না পারে, তাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়বে। আলোচনায় অংশ নিয়ে পরিবেশ ও জলবাযু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘জলবায়ু ও দুর্যোগ মোকাবেলায় যদি সঠিকভাবে কাজ না করা হয়, তবে আগামী ২০/৩০ বছরের মধ্যে সুন্দরবনে কোনো সুন্দরী গাছ থাকবে না। এখনই ওই এলাকার মানুষকে লবণাক্ততার কারণে পানি কিনে খেতে হয়। যে কারণে যতটুকু ভাল পানি তাদের পান করা দরকার, সেটি তারা পারছে না।

তিনি আরো বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি এখনো নিরূপিত হচ্ছে না। নেই সম্মিলিত কোনো উদ্যোগ। মানুষের আর্থিক, সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। আমাদের একটা দাবি ছিল, দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ইন্সুরেন্সের ব্যবস্থা করা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, “আমরা নিজেরা সংগঠিত না। দুর্যোগের ফলে যে ক্ষতি হচ্ছে তার দায় আমাদের না। এজন্য উন্নত দেশগুলো দায়ী। তাদের কাছে আমাদের ক্ষতিপূরণ দাবি করতে হবে। আর সেটি শক্তভাবে করতে হলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা সেটি করতে পারছি না। জলবায়ু বা দুর্যোগ ইস্যুতে আন্তর্জাতিকভাবে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারছি না। এর মূল কারণ আমরা সমন্বিতভাবে কাজ করছি না। স্বাধীনতার ৪৫ বছর হলো। কিন্তু দুর্যোগ ও জলবায়ু ইস্যুতে আমরা শক্ত অবস্থানে যেতে পারি নি।

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, “জলবায়ু ও দুর্যোগ নিয়ে সবার মধ্যে পরিষ্কার ও শক্ত ধারণা তৈরি করতে হবে। আমাদের ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য একসঙ্গে উদ্যোগ নিতে হবে। সেটি না করতে পারলে ক্ষতিগ্রস্থ মানুষরা অর্থনৈতিক, সামাজিক ও শারীরিকভাবে আরো বেশি সমস্যায় পড়বেন”।

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনার প্রস্তাব উত্থাপনের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনএসিওএম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং একশনএইড বাংলাদেশ দু’দিনের এই কর্মশালার আয়োজন করে।

ট্যাগ: জলবায়ু-সুন্দরবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আগামী ২০ বছরে সুন্দরবনে সুন্দরী গাছ থাকবে না’

পরবর্তী

মুস্তাফিজ ছাড়া কেউ দল পেলেন না

পরবর্তী

মুস্তাফিজ ছাড়া কেউ দল পেলেন না

মুস্তাফিজ ছাড়া কেউ দল পেলেন না

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT