তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, আগামী সপ্তাহ থেকে অনলাইন পত্রিকার নিবন্ধন দেয়া শুরু করবে সরকার। টিভি মিডিয়ার অনলাইনসহ সব অনলাইনকে নিবন্ধিত হতে হবে।
সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ৩ হাজার ৬শ’ অনলাইন নিবন্ধনের আবেদন জমা পড়েছে। তাদের মধ্যে সিংহভাগের যাচাই-বাছাই শেষ হয়েছে। তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়ে চিঠি দেয়া হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







