চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে আগামী সপ্তাহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

আগামী সপ্তাহে চীন থেকে ঢাকায় আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন। চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এসব ভ্যাকসিনের প্রথম চালান বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ভ্যাকসিনের আনার জন্য বেইজিং যাবে বিমান। আগামী সপ্তাহেই চীন থেকে ভ্যাকসিন ঢাকায় আসবে। এ নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনোফার্ম থেকে ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় আনার জন্য বেইজিংয়ে সরবরাহের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।

হুয়ালং ইয়ান ফেসবুক পোস্টে লিখেছেন, চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশের বাণিজ্যিকভাবে ভ্যাকসিন ক্রয়ের প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) ভ্যাকসিন বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত। করোনা মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

চীনের ভ্যাকসিন ঢাকায় কবে আসবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে জানিয়েছেন, চীনের ভ্যাকসিন খুব দ্রুতই নিয়ে আসা হবে। খুব সহসাই অন্যান্য ভ্যাকসিনও আসা শুরু করবে। ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা থাকবে না।

Reneta

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের ভ্যাকসিন বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠায় চীন। সব মিলিয়ে ১১ লাখ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের কেনা ভ্যাকসিন আসতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসসিনোফার্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT