চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী শিক্ষাবর্ষে বিনামূল্যে ৩৫ কোটি বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
নতুন বইয়ের কভার পৃষ্ঠা, বাংলা ভাষায় শিক্ষাবিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানো হবে। এজন্য ব্যয় হবে প্রায় সাড়ে ১১’শ কোটি টাকা।

বাসস জানায়, করোনাভাইরাসের কারণে বই ছাপানোর প্রক্রিয়া শুরুতে কিছুটা দেরি হলেও চলতি জুন মাস থেকেই দরপত্র আহ্বান শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, আগামী আগস্ট থেকে এসব পাঠ্যপুস্তক ছাপা শুরুর লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করবে এনসিটিবি।

Banglabid

২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিন পাঠ্যপুস্তক উৎসব করে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে।

চলতি বছর করোনার কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষাবর্ষ কিভাবে শেষ হবে সেটি নিয়েও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা রয়েছে।

তবে এনসিটিবি জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষের বই ছাপানোর কাজে যাতে কোন সমস্যা না হয় এজন্য তারা দরপত্রের অনেকাংশের কাজ অনলাইনে শেষ করবে।

Reneta

গত ২ জুন মাধ্যমিক পর্যায়ের বইয়ের কাগজের দরপত্র উন্মুক্ত করেছে তারা। সেই সাথে প্রাথমিকের দরপত্র আগামী ১১ জুন উন্মুক্ত করা হবে।

অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘এই করোনাকালেও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যের বই ছাপানোর জন্য আমরা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এজন্য আমরা নিজেরা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে জুমমিটিংয়ের মাধ্যমে বই ছাপানোর প্রক্রিয়াগুলোকে চলমান রেখেছি। ইতোমধ্যে গত ২ জুন কাগজের যে টেন্ডারটা হয়েছে সেটাকে আমরা ৫ বার ইজিপির মাধ্যমে সময় বাড়িয়ে লাইভে রেখেছিলাম।’

তিনি যথাসময়ে পাঠ্যপুস্তক উৎপাদন করে শিক্ষার্থীদের মাঝে বিতরণের বিষয়ে আশা প্রকাশ করে বলেন, আমরা হয়তো আগামী আগস্টের মধ্যে এই চুক্তিতে চলে গিয়ে বই উৎপাদনে চলে যেতে পারবো। যদি আমরা উৎপাদনে যথারীতি চলে যেতে পারি তাহলে নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সকল বই উৎপাদন সম্পন্ন করতে পারবো।

এনসিটিবির চেয়ারম্যান বলেন, এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানো হবে। এরজন্য ব্যয় হবে প্রায় সাড়ে ১১’শ কোটি টাকা।

অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, ২০২১ সালে মাধ্যমিকে প্রায় ২৪ কোটি ৪১ লাখ বই ছাপানো হবে। আর এখন পর্যন্ত প্রাথমিকের নতুন চাহিদা আসেনি। তাই, প্রাথমিকে পুরাতন চাহিদা ধরে প্রায় ১০ কোটি ৫৪ লাখ বই ছাপানো হবে। তাই, সব মিলিয়ে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানো হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার কাজ দেয়ার আগে নিশ্চিত হতে হবে মুদ্রণ প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সক্ষমতা আছে কিনা। সেই সাথে কাজ পাওয়ার পর তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটি নজরদারিতে রাখবে এনসিটিবির আলাদা পর্যবেক্ষক দল।

এদিকে, মুদ্রণ মালিক সমিতি জানায়, তাদের আগের কাজের বিল এখনও সব দেয়া হয়নি। সেটি না পেলে নতুন বই ছাপার কাজ করতে অসুবিধা হবে তাদের। তবে, আগের বিল পরিশোধ করার কাজ চলছে বলেও জানিয়েছে এনসিটিবি।

এনসিটিবি সূত্র জানায়, শুরু থেকে ২০২০সাল পর্যন্ত মোট ৩৩১ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৬১৬ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আর ২০২১ সালে উৎপাদন করা হবে প্রায় ৩৫ কোটি বই।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতিবছর সরকারের বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে, যা সারাবিশ্বে নজরকাড়া সুনাম বয়ে এনেছে।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিটিবিনতুন বই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৫ এ শিল্পা

পরবর্তী

দুর্দিনে শ্রমিক ছাঁটাই মরার ওপর খাড়ার ঘা: ওবায়দুল কাদের

পরবর্তী
ফাইল ছবি

দুর্দিনে শ্রমিক ছাঁটাই মরার ওপর খাড়ার ঘা: ওবায়দুল কাদের

বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT