চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী মৌসুমে রিয়ালে নাও দেখা যেতে পারে জিদানকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মাত্রই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজের দ্বিতীয় লা লিগা ট্রফি জিতেছেন জিনেদিন জিদান। প্রিয় ক্লাবের ডাগআউটে ২০২২ সাল পর্যন্ত থাকার চুক্তিও আছে। কিন্তু ফরাসি কোচ বলছেন, সেসময় পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে দেখা যাবে কিনা তা এখনই বলে ফেলাটা অনুচিত।

ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার বলছেন, আগামী মৌসুমেই তাকে রিয়ালে দেখার কোনো নিশ্চয়তা নেই!

নিজের দ্বিতীয় মেয়াদের পূর্ণ মৌসুমে সুপার কোপা ও লা লিগা জিতে রিয়ালে মোট ১১ শিরোপা অর্জনের রেকর্ড গড়েছেন জিদান। রিয়ালের হয়ে এতগুলো শিরোপার রেকর্ড আছে কেবল মিগেল মুনোজের। চলতি মৌসুমে আরও একটি ট্রফি জয়ের সম্ভাবনা আছে জিদানের। তা জিততে হলে বেশ কঠিন পথও পাড়ি দিতে হবে রিয়ালকে।

আসছে ৭ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা।

আগের মেয়াদে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিদানের ইউরোপ সেরা হওয়ার রাস্তাটা গার্দিওলার মতোই পরিষ্কারভাবে জানা। তারপরও বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ওঠার পর ফরাসি কিংবদন্তি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

‘কেউ বলতে পারে না ভবিষ্যতে কী হবে। আমি আগামী মৌসুম বা তার পরের বছর নিয়েও কথা বলবো না। আমার চুক্তি আছে আর আমি খুশি। আপনি বলতে পারবেন না পরের মৌসুমে কী হতে পারে।’

Reneta

‘পৃথিবীতে রাতারাতি ফুটবল পাল্টে যেতে পারে আর আমি জানিও না ভবিষ্যতে কী আছে।’

রোববার ২০১৯-২০ লা লিগার শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাতে ম্যাচটা জিতে নিজেদের ধারাবাহিকতা ঠিক রাখার দিকে মনোযোগ জিদানের।

‘আমাদের অনুপ্রেরণা খুঁজে নিতে হবে। এটা লিগের খেলা। কিন্তু যখন আপনি রিয়ালের জার্সি পরে মাঠে নামবেন, সব ম্যাচই জিততে হবে। আমরা সব ম্যাচই জিততে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজিদানরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT