চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে: মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হটানোর অঙ্গীকার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ এর সাধারণ নির্বাচনে ‘বড় আঘাত’ পাবে। বিজেপি সংসদে ১০০’র ও কম আসন পাবে বলে ভবিষ্যৎ বাণী করেন মমতা।

কলকাতার কেন্দ্রে অনুষ্ঠিত এক বার্ষিক র‌্যালিতে শনিবার বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে “বাংলা পথ দেখাবে” বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা।

১৯৯৩ সালে ভিক্টোরিয়া হাউজের বাইরে গুলি করে কংগ্রেসের ১৩ যুবকর্মীকে হত্যার ঘটনার স্মরণে এই সমাবেশ হয়।

আগামী লোকসভা ভোটে এ রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২টিই দখলের অঙ্গীকার করেন মমতা। বলেন, মধ্য প্রদেশ এবং রাজস্থানেও বিজেপির ভরাডুবি হবে।

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাখানের উল্লেখ করেও মোদিকে আক্রমণ করেন মমতা। অনুমিতভাবেই বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পরাজিত হয়। অনাস্থার পক্ষে মাত্র ১২৬ ভোট পড়ে। বিপক্ষে অর্থাৎ মোদি সরকারে পক্ষে পড়ে ৩২৫ ভোট।

এই প্রেক্ষিতে মোদির সাফল্য ও ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা বিজেপি বললেও মমতা বলেন, এই সংখ্যাটা পার্লামেন্টের ভেতরে। বাইরে, গণতন্ত্রে, তারা জিতবে না।

অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদি বলেন, ক্ষমতায় আসতে এত তাড়া কিসের?  কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, ‘প্রার্থনা করি, যাতে আপনাদের শক্তি বাড়ে। ২০২৪ সালে ফের অনাস্থা আনতে পারেন।’

এর জবাবও দিয়েছেন মমতা। বলেছেন, “তারা ২০২৪-এর কথা বলে। তাদেরতো প্রথমে ২০১৯ পেরোতে হবে।”

“যারা একটা প্যান্ডেল বানাতে পারে না, তারা দেশ গড়তে চায়?” বিজেপির প্রতি কটাক্ষ করে বলেন মমতা। চলতি সপ্তাহে মেদিনিপুরে একটি জনসভায় মোদির জন্য বানানো অস্থায়ী প্যান্ডেল ধসে পড়ে, যাতে প্রায় ৯০ জন আহত হয়। সেই ঘটনা মনে করিয়ে দিয়েই কটাক্ষ করেন মমতা।

“বিজেপি হটাও, দেশ বাঁচাও” নামে ১৫ আগস্ট একটি প্রচারণা চালাবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও ১৯ জানুয়ারি একটি মেগা র‌্যালির আয়োজনের কথা জানিয়েছে তারা। যাতে ভারতের সকল নেতারা উপস্থিত থাকবে বলে জানান মমতা। বলেন, তারা দেখবে বাংলা প্রস্তুত।

ট্যাগ: নরেন্দ্র মোদিপশ্চিমবঙ্গভারতমমতা ব্যানার্জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

পরবর্তী

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ৪৩ হাজার ১৪ জন যুবক ও যুব-নারীর কর্মসংস্থান

পরবর্তী

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ৪৩ হাজার ১৪ জন যুবক ও যুব-নারীর কর্মসংস্থান

ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT