চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগাছা’ উপড়ে ফেলছে ছাত্রলীগ

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৭:০০ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সংগঠন থেকে ‘আগাছা’ উপড়ে ফেলার কাজ শুরু করছে আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ। সংগঠনের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ ছাত্রলীগের কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

দেশের প্রাচীণতম ছাত্র সংগঠন ছাত্রলীগ। ৫২’র ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে সংগঠনটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু বিভিন্ন সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ড সংগঠনটিকে সমালোচনার মধ্যে ফেলছে।

সর্বশেষ তাদের বিরুদ্ধে সিলেটের হযরত শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এর পরদিন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ থেকে ‘আগাছা’ উপড়ে ফেলার নির্দেশ দেন।

সে বিষয়ে কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

চ্যানেল আইকে তিনি বলেন, ছাত্রলীগের নীতি-আদর্শের বাইরে বা সাংগঠনিক কাজের বাইরে যাদের অন্য কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা আছে তাদের প্রতি এটা সতর্কবার্তা। সেন্ট্রাল থেকে পদক্ষেপ নেওয়ার আগেই যেনো তারা নিজেরাই নিজেদের শুধরে নিতে পারে।

জাকির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করবো। সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা যেন সর্তক হয়। সবাই যেনো সাংগঠনিকভাবে নিজেকে গড়ে তোলে।

Reneta

ক্ষমতায় থাকার কারণে অনেকে ছাত্রলীগ না করেও অপরাধ করে ছাত্রলীগের নাম ভাঙাচ্ছে দাবি করে তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা যে তিনজনের নাম বলেছেন তাদেরকে আমরা অব্যাহতি দিয়েছি। সাংগঠনিক নিয়মনীতির বাইরে যারা যাবেন; তাদেরকে নেত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আগাছা’ হিসেবেই উপড়ে ফেলা হবে।

সংগঠনের নিয়ম মেনে ছাত্রলীগের সুনাম ধরে রাখতে সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ সাধারণ সম্পাদকবাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT