চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৩, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত করল নিউজিল্যান্ড। করোনাভাইরাসের কারণে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে না কিউইরা।

নিউজিল্যান্ড করোনামুক্ত হলেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোভিড-১৯ রোগী বেড়েই চলেছে। এমন অবস্থায় দুই দেশের ক্রিকেট বোর্ড যৌথভাবে সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপযুক্ত সময়ে সিরিজটি আয়োজন করা হবে। আগস্ট-সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি।

জুনে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বজুড়ে করোনা মহামারী দেখা দেয়ায় এপ্রিলেই তারা সিরিজ স্থগিত করে। আর আয়ারল্যান্ড সফর স্থগিত করে বাংলাদেশ।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ ছিল সেটি। টিম টাইগার্স কবে মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জুলাইয়ে তিন টেস্টের সিরিজ খেলতে মুমিনুল-মুশফিকদের যাওয়ার কথা শ্রীলঙ্কায়। সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত শ্রীলঙ্কা। দেশটি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তবে বাংলাদেশ এখনো অনুশীলনই শুরু করতে পারেনি। ১৭ মার্চ থেকে বন্ধ বিসিবির ক্রিকেটীয় কার্যক্রম।

Reneta

পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ে সিরিজ খেলতে না গেলে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের এশিয়া কাপ অথবা অক্টোবর-নভেম্বরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। যদিও এসিসি ও আইসিসির দুটি টুর্নামেন্ট হবে কিনা সে সিদ্ধান্তও ঝুলে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য: ওবায়দুল কাদের

পরবর্তী

কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নয়নতারা বেঁচে আছেন!

সর্বশেষ

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT